Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

ছেলে আন্দোলনে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ায় শিবিরকর্মী ছেলে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ায় বিএনপি নেতা ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। ফারুক জেলা বিএনপির নির্বাহী সদস্য, মহানগর বিএনপির তথ্য সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার দাবি, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বগুড়া মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

দলীয় সূত্র জানায়, ফারুকের ছেলে সিফাত হোসেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে তিনি শহরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে ছিলেন। এ সময় সিফাতের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফারুককে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।

ফারুক বলেন, তিনি ২২ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা-মামলাসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও তার বিরুদ্ধে হত্যাসহ আটটি মিথ্যা মামলা হয়েছে। ছেলে ছাত্রশিবিরকে সমর্থন করে। সে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে (ফারুক) কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তিনি আগামী বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। এ কারণে প্রতিপক্ষরা তাকে ছেলের অছিলায় দল থেকে বহিষ্কার করেছেন।

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আশিক আশরাফ বলেন, ঊর্ধ্বতন নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডবহির্ভূত কার্যকলাপের কারণে ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা দাবি করেন, কাউন্সিলর নির্বাচনে ফারুক হোসেন ৯নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী। এটা দলের অনেকে মেনে নিতে পারছিলেন না। তাই ছেলে শিবিরকর্মী শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়ার অজুহাতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজশাহীতে আইনি পদক্ষেপের নজির কম নগরে নকশাবহির্ভূত ভবনের ছড়াছড়ি

নগরে নকশাবহির্ভূত ভবনের ছড়াছড়ি

আনারকলি চাষে ভাগ্য বদলের আশা

আনারকলি চাষে ভাগ্য বদলের আশা

চট্টগ্রামে লাগামহীন ভোগ্যপণ্যের দাম

চট্টগ্রামে লাগামহীন ভোগ্যপণ্যের দাম

বরিশাল শিশু হাসপাতাল নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ

নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম