Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

উল্লাপাড়ায় ডেকে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা

প্রধান আসামি গ্রেফতার

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামের এক কিশোরকে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী কোনাগাতি গ্রামের মারুফ বিন হাবিব তালুকদার নামের এক যুবক তাকে হত্যা করেছে বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ। পুলিশ রাতেই প্রধান আসামি মারুফকে গ্রেফতার করেছে।

নিহত আকরাম খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। সন্ধ্যায় প্রতিবেশীরা মারুফের বাড়ির আঙিনায় আকরামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও মারুফকে গ্রেফতার করে। মারুফ নুর মোহাম্মদ তালুকদারের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, আকরামকে মারুফ নিজ গ্রামের বাড়িতে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তারা আরও জানান, হত্যার পর আকরামের লাশ মারুফ নিজ বাড়িতে ফেলে রাখে। এ ঘটনার পরও তিনি তার বাড়িতেই ছিলেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে আকরামের লাশ উদ্ধার করে। একই সঙ্গে মারুফকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মারুফের পরিবারের লোকজন পালিয়ে আছেন।

নিহত আকরামের বাবা আব্দুর রহিম অভিযোগ করে বলেন, শুক্রবার বিকালে মারুফ তার ছেলেকে ফোনে কল করে তাদের বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় তাকে কুপিয়ে হত্যা করে। তিনি এ মুহূর্তে হত্যার কারণ বুঝতে পারছেন না। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার নিহতের বাবা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় মারুফকে প্রধান আসামি এবং তার আরও পাঁচ স্বজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মারুফকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ বা উদ্দেশ্য এখন পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি। তাই তদন্ত চলছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নেভেনি ইনানীর আগুন গ্যাসের উৎস জানতে গেল বাপেক্স টিম

গ্যাসের উৎস জানতে গেল বাপেক্স টিম

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড পাঁচ জেলায় ১১ জনকে দাফন, শোকের মাতম

পাঁচ জেলায় ১১ জনকে দাফন, শোকের মাতম

আইফোনের লোভে বাল্যবন্ধুকে হত্যা

আইফোনের লোভে বাল্যবন্ধুকে হত্যা

নাটোরে ছাত্রদল নেতার জানাজা এমপিপুত্রের ‘ঘনিষ্ঠ’ প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

এমপিপুত্রের ‘ঘনিষ্ঠ’ প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম