Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

আইফোনের লোভে বাল্যবন্ধুকে হত্যা

Advertisement

Icon

হবিগঞ্জ ও নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নিখোঁজের ৬ দিন পর হবিগঞ্জের লাখাইয়ে এক যুবকের গলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের বাড়ির সামনের রাস্তার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। নিখোঁজ তারেকের খোঁজ করতে গিয়ে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের ঘটনা। টাকা জমিয়ে শখ করে একটি আইফোন কিনেছিলেন নির্মাণশ্রমিক তারেক। সেই ফোনের প্রতি লোভ হয় তার বন্ধু ও সহকর্মী সাহেল মিয়ার। পরে বন্ধুকে হত্যা করে ছিনিয়ে নেওয়া আইফোন বিক্রি করে কেনেন জামা ও একটি বাটনফোন। এ ঘটনায় অভিযুক্ত সাহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, মোবাইল ফোনের জন্য তিনি তার বাল্যবন্ধুকে হত্যা করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাখাই ও নবীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারেকের লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২১ অক্টোবর নির্মাণ শ্রমিকের কাজের উদ্দেশে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে যান। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোনের প্রতি সাহেলের লোভ জন্মায়। ২২ অক্টোবর রাতে তারে কৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে লাশ গোপন করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়। এদিকে তারেক বাড়িতে ফিরে না আসায় এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় জিডি করা হয়। ওই জিডির সূত্র ধরে প্রযুক্তি ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত সাহেলকে গ্রেফতার করে। এরপর সাহেলের দেওয়া তথ্যে মঙ্গলবার রাতে তারেকের গলিত লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়। লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নেভেনি ইনানীর আগুন গ্যাসের উৎস জানতে গেল বাপেক্স টিম

গ্যাসের উৎস জানতে গেল বাপেক্স টিম

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড পাঁচ জেলায় ১১ জনকে দাফন, শোকের মাতম

পাঁচ জেলায় ১১ জনকে দাফন, শোকের মাতম

আইফোনের লোভে বাল্যবন্ধুকে হত্যা

আইফোনের লোভে বাল্যবন্ধুকে হত্যা

নাটোরে ছাত্রদল নেতার জানাজা এমপিপুত্রের ‘ঘনিষ্ঠ’ প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

এমপিপুত্রের ‘ঘনিষ্ঠ’ প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম