Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

রাজধানীর বাজার

শীতের সবজিতে ভরপুর কিনতে পকেট ফাঁকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাজারে শীতের সবজি উঠেছে, সরবরাহেও ঘাটতি নেই। তারপরও দাম ক্রেতার নাগালের বাইরে। সবজির বাজারে বাড়তি দামের বোঝার সঙ্গে যোগ হয়েছে মাছ-মাংসের চড়া দাম। নতুন করে ফের ডিমের দাম বাড়ানো হয়েছে। সঙ্গে চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপণ্য কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফলে বাজারে পণ্যের প্রাচুর্য থাকলেও ক্রেতার স্বস্তি নেই। মাসের আয় দিয়ে বাজারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। সংসারের ব্যয় মেটাতে কেউ কমাচ্ছেন মাছ-মাংস কেনা। কেউ বাদ দিচ্ছেন পছন্দের সবজি, আবার কেউ কাটছাঁট করছেন পরিবারের অন্যান্য খরচ। শুক্রবার ছুটির দিন রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও শীতের সবজিতে বাজার ভরপুর। প্রতি কেজি ঝিঙা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। প্রতি পিস লাউ কিনতে ক্রেতার ৭০ থেকে ৮০ টাকা খরচ করতে হচ্ছে। সঙ্গে প্রতি কেজি পটোল ৬০-৬৫ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, কচুমুখী ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, শিম ১০০ টাকা, হাইব্রিড টমেটো ১২০ টাকা এবং দেশি টমেটোর কেজি ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে শুধু তুলনামূলক কম দামে

পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। কেজি প্রতি পেঁপে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। আর প্রতি কেজি মিষ্টিকুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরাপর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০-১৬০ টাকা বিক্রি করতে দেখা গেছে। কাওরান বাজারে সবজি কিনতে এসেছেন মো. নোমান। তিনি যুগান্তরকে বলেন, বাজারে ঢুকতেই দূর থেকে সবজি দেখে মন কেড়েছে। তাজা সব সবজি। এসে দাম জানতেই যেন মাথায় হাত।

সরবরাহ বাড়লেও দাম কমেনি। বিক্রেতারা জানে শীত মৌসুমের সবজি সবাই কিনতে চায়, যে কারণে তারা কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। দেখা যাচ্ছে দুই পদ সবজি কিনতেই ২০০-৩০০ টাকা শেষ হয়ে যাচ্ছে।

একই বাজারের সবজি বিক্রেতা সোনাই আলী বলেন, বাজারে সবজির সরবরাহ বেশ ভালো। তবে দাম নিয়ে ক্রেতাদের মন সন্তুষ্ট না। আমরা বিক্রেতারাও বলছি দাম অনেক বেশি। বিভিন্ন কারণে দাম এখনও বাড়তি। আড়তদাররা দাম বাড়িয়ে বিক্রি করছেন। তারা বলছেন পরিবহণ খরচ বেড়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে সবজি আনতে খরচ বেড়েছে। যে কারণ আমরা খুচরা বিক্রেতারা বেশি দাম দিয়ে আনতে হচ্ছে। বিক্রিও করছি বাড়তি দামেই।

খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা। পাশাপাশি সোনালি মুরগি প্রতি কেজি ৩১০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৮০০-৮৫০ টাকা ও খাসির মাংস ১২৫০-১৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, যা গত সপ্তাহে ১৪০ টাকা ছিল।

অন্যদিকে খুচরা বাজারে সব ধরনের মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা। পাশাপাশি প্রতি কেজি তেলাপিয়া ২৬০-২৮০ টাকা, রুই ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, বায়লা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কাতল মাছ কেজি বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা, ট্যাংরা মাছ কেজি ৭০০ টাকা, আইড় ৮০০-১২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০-২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশের বিক্রি হচ্ছে ২৬০০-২৭০০ টাকায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজধানীর বাজার শীতের সবজিতে ভরপুর কিনতে পকেট ফাঁকা

শীতের সবজিতে ভরপুর কিনতে পকেট ফাঁকা

এতিম মেয়েদের ‘উকিল বাবা’ সাজ্জাদ পারভেজ

এতিম মেয়েদের ‘উকিল বাবা’ সাজ্জাদ পারভেজ

এলডিসি উত্তরণ পেছাল তিন বছর রপ্তানিতে আপাতত স্বস্তি এলেও সামনে প্রতিযোগিতার চ্যালেঞ্জ

রপ্তানিতে আপাতত স্বস্তি এলেও সামনে প্রতিযোগিতার চ্যালেঞ্জ

৩০ লাখ টাকায়ও শেষ রক্ষা হয়নি লিবিয়ায় নির্যাতনে মৃত্যু, মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি

লিবিয়ায় নির্যাতনে মৃত্যু, মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম