Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ ভোগান্তি

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসটার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছেন চরকাউয়া বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

চরকাউয়া ইউনিয়নের এ বাসটার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার-এ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে রওয়ানা হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যেতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। কয়েক দিন পরপর বাস ধর্মঘটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেছেন।

যাত্রী সোহরাব হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। আরেক যাত্রী আমেনা খাতুন বলেন, গন্তব্যে যাওয়ার জন্য বের হয়ে চরকাউয়া বাসটার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে হলে তাকে বাড়তি ভাড়া গুনতে হবে। এর আগে রোববার চরকাউয়া বাসটার্মিনালে বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় সড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি তোলেন বাসমালিক ও শ্রমিকরা।

তাদের দাবি, থ্রি-হুইলারের কারণে সড়কে বাস দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত সড়ক থেকে থ্রি-হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।

চরকাউয়া বাসমালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোরিকশাচালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজশাহী সুগার মিলস হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

ফ্রিজ ভাড়া দিয়ে মাসে ২ লাখ টাকা আয়

ফ্রিজ ভাড়া দিয়ে মাসে ২ লাখ টাকা আয়

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারধর মুক্তিপণ আদায়ের পর ফেলে যায় দুর্বৃত্তরা

মুক্তিপণ আদায়ের পর ফেলে যায় দুর্বৃত্তরা

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম