Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনের বিপুল সম্ভার

বাজারে আসছে শিগগিরই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের দ্রুত বিকাশমান ইলেকট্রনিক্স বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আধুনিক প্রযুক্তির নতুন ব্র্যান্ড ‘পেগাসাস ইলেকট্রনিক্স’। আধুনিক প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, ব্যবহারিক সুবিধা এবং গ্রাহকের সর্বোচ্চ প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে ব্র্যান্ডটি আধুনিক পরিবারের জন্য হোম অ্যাপ্লায়েন্সের এক নতুন অধ্যায় নিয়ে আসছে। বুধবার পেগাসাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘স্মার্ট জীবনের স্মার্ট পছন্দ’-এই স্লোগানকে ধারণ করে পেগাসাসের লক্ষ্য দেশের প্রতিটি পরিবারকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও প্রযুক্তিনির্ভর করে তোলা। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশ নিয়ন্ত্রণ, খাদ্য সংরক্ষণ, পোশাক পরিচ্ছন্নতা, রান্নাঘর কিংবা বিনোদন-জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার বহুগুণ বেড়েছে। ক্রেতাদের এই পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে পেগাসাস একটি সুবিন্যস্ত পণ্যসম্ভার নিয়ে বাজারে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যান্ডটির পরিকল্পিত পণ্যের তালিকায় লার্জ অ্যাপ্লায়েন্স হিসাবে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার এবং এয়ার কন্ডিশনার। লন্ড্রি ও হোম কেয়ার হিসাবে আছে আধুনিক ওয়াশিং মেশিন। বিনোদন মাধ্যম হিসাবে গুগল প্রযুক্তিনির্ভর উন্নত স্মার্ট টেলিভিশন এবং কিউএলইডি টেলিভিশন। এছাড়া কিচেন অ্যাপ্লায়েন্স হিসাবে মিক্সার গ্রাইন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ইস্ত্রিসহ (আয়রন) রান্নার কাজকে সহজ ও সময়সাশ্রয়ী করার নানা প্রয়োজনীয় গ্যাজেট।

বর্তমান সময়ে ইলেকট্রনিক্স পণ্যের গ্রহণযোগ্যতা কেবল বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়; বরং এর প্রযুক্তিগত সক্ষমতা, দীর্ঘস্থায়িত্ব এবং বিদ্যুৎ সাশ্রয়ী পারফরম্যান্সের ওপর ক্রেতাদের সন্তুষ্টি নির্ভর করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পেগাসাসের প্রতিটি পণ্য পরিকল্পনায় আধুনিক প্রযুক্তির পাশাপাশি আকর্ষণীয় ডিজাইন ও ব্যবহারবান্ধব বৈশিষ্ট্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কার্যকর খাদ্য সংরক্ষণ, নিখুঁত তাপমাত্রা নিয়ন্ত্রণ, শক্তি সাশ্রয়ী কুলিং সিস্টেম এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তির মাধ্যমে ক্রেতার বাস্তব প্রয়োজনের শতভাগ প্রতিফলন ঘটানোই ব্র্যান্ডটির মূল লক্ষ্য। পাশাপাশি, একটি পণ্য বিক্রি করার চেয়ে বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দিচ্ছে পেগাসাস। ব্র্যান্ডটির মতে, কেবল বিজ্ঞাপন দিয়ে দীর্ঘস্থায়ী পরিচিতি গড়ে ওঠে না; বরং তা অর্জিত হয় গ্রাহকের বাস্তব অভিজ্ঞতা ও আস্থার মাধ্যমে। এজন্য পণ্যের আন্তর্জাতিক মানের পাশাপাশি একটি দক্ষ সার্ভিস টিম, যন্ত্রাংশের সহজলভ্যতা, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

আগামীর প্রত্যাশায় প্রযুক্তিপ্রেমী ও আধুনিক পরিবারগুলোর জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করতে খুব শিগগির বাজারে আসছে পেগাসাস ইলেকট্রনিক্স।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ হামের পর শিশুদের প্রাণ নিচ্ছে নিউমোনিয়া

হামের পর শিশুদের প্রাণ নিচ্ছে নিউমোনিয়া

চরফ্যাশনে বিষমুক্ত সবজি চাষ উপকূলের পতিত জমিতে ‘সার্জন’ বিপ্লব

উপকূলের পতিত জমিতে ‘সার্জন’ বিপ্লব

নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনের বিপুল সম্ভার

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনের বিপুল সম্ভার

পদ্মা ব্যারেজ প্রকল্প কপোতাক্ষ নদ ও বেতনা নদীতে প্রাণ ফিরবে

কপোতাক্ষ নদ ও বেতনা নদীতে প্রাণ ফিরবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম