Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

ময়মনসিংহে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব

স্বেচ্ছাসেবক দলনেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহ নগরীর বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলনেতা সুরুজ জামান হত্যার ঘটনায় এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি ওই হত্যায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার ঘরবাড়ি ভাঙচুর করা হয়। রোববার গভীর রাতে গণপিটুনিতে নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। জাহাঙ্গীর এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও এসআরবির সদস্য মোতায়েন রয়েছে।

জানা যায়, নিহত জামান ও মেহেদী একই এলাকার বাসিন্দা। জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রোববার সন্ধ্যায় হত্যা করা হয় জামানকে।

জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগের জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে জামানের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বক্তব্যের জন্য মেহেদীর পরিবারের কাউকে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় জামান তার শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হত্যায় জড়িতদের বিচারের দাবিতে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গভীর রাতে হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ যুবলীগ নেতা জাহাঙ্গীরের ভাই মেহেদীর বাড়ি ভাঙচুর করে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে মমেক হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়। ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিএস মাহাবুব বলেন, জামানকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার বিচার চাই।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা হত্যাকাণ্ডের (জামান) প্রধান অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আরেকটি ঘটনায় ওই প্রধান অভিযুক্তের মৃত্যু হয়েছে। দুটি লাশই ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। পুলিশের একাধিক দল ঘটনা তদন্তে কাজ করছে। আশা করছি খুব শিগগিরই দুটি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিস্তারিত তথ্য জানাতে পারব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারতের একতরফা পানি প্রত্যাহার কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

বিলুপ্তির পথে বাঁশের শিল্প সংকটে পেশা ছাড়ছেন ডেমরার খাড়িশিল্পীরা

সংকটে পেশা ছাড়ছেন ডেমরার খাড়িশিল্পীরা

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির মঞ্চ না হয়

কপ-৩১ যেন আরেকটি প্রতিশ্রুতির মঞ্চ না হয়

ময়মনসিংহে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব স্বেচ্ছাসেবক দলনেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলনেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম