Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

রাজশাহী বিভাগে দৃষ্টান্ত

লটারিতে বদলি ৯ খাদ্য কর্মকর্তা

অনলাইন আবেদন, সারা দেশে এ পদ্ধতি চালুর উদ্যোগ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খাদ্য বিভাগের বদলি-বাণিজ্য ও তদবির ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে বদলির ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে চালু হয়েছে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই ও লটারির পদ্ধতি। এরই ধারাবাহিকতায় এবার লটারির মাধ্যমে বদলি করা হয়েছে ৯ কর্মকর্তাকে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, বন্ধ হবে তদবির-বাণিজ্য। বুধবার রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সংযুক্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে থাকা রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে। নাটোর সদরের হাসান মনসুর সোহাগকে একই জেলার বাগাতিপাড়ার মালঞ্চি খাদ্যগুদামে এবং নওগাঁর মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সাপাহার খাদ্যগুদামের অতিরিক্ত দায়িত্বে থাকা কামরুল হাসানকে পোরশার নীতপুর খাদ্যগুদামে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহীর বাঘা উপজেলার খাদ্য পরিদর্শক এসএম মিজানুর রহমানকে নওগাঁর আত্রাই খাদ্যগুদামে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের খাদ্য পরিদর্শক শামিরুল ইসলামকে নওগাঁর মহাদেবপুরের মহিষবাথান খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য পরিদর্শক পলাশ কুমার সূত্রধরকে বগুড়ার ধুনট খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে।

নাটোরের লালপুর উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ হোসেনকে পাবনার ফরিদপুর খাদ্যগুদামে, সুজানগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে চাটমোহর খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্তিতে থাকা শুকলা খানমকে রাজশাহীর তানোরের কামারগাঁ খাদ্যগুদামে বদলি করা হয়েছে। নাটোরের গোপালপুর খাদ্যগুদামে বদলি হওয়া রোকন আলী বলেন, ‘লটারির মাধ্যমে বদলি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কোনো সুপারিশ বা তদবির ছাড়াই বদলি হওয়ায় প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে। খাদ্য বিভাগের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

নওগাঁর আত্রাই খাদ্যগুদামের দায়িত্ব পাওয়া এসএম মিজানুর রহমান বলেন, ‘লটারির মাধ্যমে পদায়নে যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। কোনো তদবির ছাড়াই দায়িত্ব পেয়েছি। নতুন এ পদ্ধতি খাদ্য বিভাগের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।’

এর আগে ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে লটারির মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ জুন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর এ উদ্যোগ নেন এসএম কায়ছার আলী। ৮ অক্টোবর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অঙ্গীকারনামায় বদলি-বাণিজ্য বন্ধ ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়। এ জন্য বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় মূল্যায়নকারী কমিটি।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, ‘তদবির বা সুপারিশ ছাড়াই লটারির মাধ্যমে বদলি শুরু করেছি। সারা দেশে এ পদ্ধতি চালুর প্রস্তাব তৈরি করছি। শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ প্রক্রিয়া চালুর কারণে চাপের মধ্যে আছি। একটি মহল তদবির করতে না পেরে ক্ষুব্ধ হয়েছে। তবে এ পদ্ধতি চালু রাখতে চাই।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন চার কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি

চার কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি

পিরোজপুরে ভালো ফলন জিআই পণ্য আমড়ায় ২৫০ কোটি টাকার অর্থনীতি

জিআই পণ্য আমড়ায় ২৫০ কোটি টাকার অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া চূড়ান্ত পর্ষদে থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা

পর্ষদে থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা

রাজশাহী বিভাগে দৃষ্টান্ত লটারিতে বদলি ৯ খাদ্য কর্মকর্তা

লটারিতে বদলি ৯ খাদ্য কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম