শেয়ারবাজার
হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন পর হাজার কোটি টাকা ছাড়াল শেয়ারবাজারের লেনদেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১শ’ কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়াও টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার ঊর্ধ্বমুখি ছিল বাজার। এদিন ডিএসইর মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে পয়েন্ট। সংশ্লিষ্টরা সাইট লাইনে থাকা কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আবারও সক্রিয় হচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩৯৩টি কোম্পানির ২৮ কোটি ৫৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য এক হাজার ১০১ কোটি টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার, কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- মুন্নু সিরামিক, ডনিনেজ স্টিল বিল্ডিং, একমি পেস্টিসাইড, এশিয়াটিক ল্যাবরেটরি, এনসিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্যালভো কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, লাভেলো আইসক্রিম এবং বিডি থাই ফুড।
