Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

নাশকতায় আতঙ্কিত দেশ

চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় আনুন

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাশকতায় আতঙ্কিত দেশ

Advertisement

রাজধানীসহ সারা দেশে যে নাশকতা শুরু হয়েছে, তা উদ্বেগজনক। যেখানে-সেখানে ককটেল নিক্ষেপ, বাসে আগুন, ভাঙচুর ইত্যাদি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক, সমাজে তৈরি হয়েছে অস্থিতিশীলতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্য তৎপর হয়ে উঠেছে। নাশকতার পেছনের পরিকল্পনাকারী এবং কথিত ‘গেরিলা-সেল’-এর সদস্যদের সুনির্দিষ্ট তালিকাও চলে এসেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে। তালিকাভুক্ত অনেকেই ইতোমধ্যে গোয়েন্দা জালে বন্দি হয়েছেন। দেখা যাচ্ছে, তালিকায় রয়েছে পলাতক শীর্ষ পর্যায়ের নেতা, স্থানীয় পর্যায়ের পদধারী নেতা এবং অর্থের জোগানদাতা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, খুব দ্রুতই নাশকতার ইন্ধনদাতাদের পরিচয় উন্মোচন করা হবে। এছাড়া সাইবার মনিটরিংয়ের মাধ্যমে চিহ্নিত করা হবে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা উসকানি দিচ্ছে, তাদেরও। জানা গেছে, তিন স্তরে নাশকতা করার ছক কষা হয়েছে। বর্তমানে মাঠে রয়েছে প্রাথমিক স্তরের টিম। ১৫ নভেম্বর থেকে নামবে দ্বিতীয় স্তর। তারা উচ্চমাত্রার নাশকতায় জড়াবে, সবশেষে নামানো হবে মাস্টার টিম। এই টিমের সঙ্গে থাকবে দেশি-বিদেশি কিছু চক্র।

বস্তুত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে। বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের উচ্চপর্যায়ের নেতারা চাচ্ছেন, দেশের স্বাভাবিক পরিস্থিতির অবনতি হোক। তাদের পরিকল্পনাতেই নাশকতাগুলো হচ্ছে বলে প্রমাণ রয়েছে। দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার লক্ষ্য সামনে রেখে তারা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন অবস্থায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে বৈকি। এখন কথা হলো, ঢিলেঢালা তৎপরতা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। ফলে সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে। বর্তমান বাংলাদেশে সামাজিক স্থিতিশীলতার এখন বড় প্রয়োজন। এই স্থিতিশীলতা নষ্ট করতে চায় যারা, তাদের দমন করতে হবে সর্বশক্তি দিয়ে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

নাশকতায় আতঙ্কিত দেশ

নাশকতায় আতঙ্কিত দেশ

হাসিনাকে ঠেকাতে ঐকমত্য

হাসিনাকে ঠেকাতে ঐকমত্য

ককটেল ও আগুন সন্ত্রাস রোধ

ককটেল ও আগুন সন্ত্রাস রোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম