Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

মহাদুর্নীতির তথ্য উন্মোচন

এই রাঘববোয়ালদের অপরাধের বিচার করুন

Icon

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গত শাসনামলে কী পরিমাণ দুর্নীতি হয়েছিল, তার একটি খণ্ডচিত্র বেরিয়ে এসেছে এলজিইডির প্রতিবেদনে। বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পে যা হয়েছে, একে পুকুরচুরি বললে কম বলা হবে, বস্তুত এটাকে সাগরচুরি বলা যায়। আবাক কাণ্ড, কোথাও কাজের অগ্রগতি দেখানো হয়েছিল শতভাগ, অথচ বাস্তবে কাজের কোনো চিহ্নই নেই। কোনো কোনো ক্ষেত্রে সড়ক নির্মাণ হয়নি এক ইঞ্চিও, অথচ বিল তুলে নেওয়া হয়েছে ৯৫ শতাংশ। আরও বিস্ময়কর, একই সড়ক দেখানো হয়েছে একাধিক প্রকল্পে, আবার একই কাজের বিপরীতে নেওয়া হয়েছে একাধিক বিল। চুক্তিমূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। হিসাব করে পাওয়া গেছে, ১৭টি প্রকল্পে আত্মসাৎ করা হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি টাকা।

এই যে দুর্নীতির মহোৎসব, এই লুটপাটের নেতৃত্ব দিয়েছে পঞ্চপাণ্ডব, যথাক্রমে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ-সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলাম, নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীন এবং সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব তোফায়েল হোসেন মিয়া। এই পঞ্চপাণ্ডব দানবের রূপ নিয়ে লুট করেছে রাষ্ট্রের টাকা, তাদের এই দুর্নীতিতে সহযোগিতা করেছেন স্থানীয় এলজিআরডির কয়েক কর্মকর্তা। পঞ্চপাণ্ডবের নিকট ও দূরাত্মীয়রা যোগসাজশে কাজ বাগিয়েছেন এবং কাজ না করে টাকা লুট করেছেন। বস্তুত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নেতৃত্বে ১৭ বছরের বাংলাদেশ মানে যেন দুর্নীতির এক মহাভারত। দুর্নীতির এমন মহোৎসব এর আগে কেউ দেখেনি, পরেও কেউ দেখবে বলে মনে হয় না। রাষ্ট্রীয় কোষাগারের টাকার এমন যথেচ্ছ অপব্যবহারের কারণেই বর্তমান সরকারকে একটি বিধ্বস্ত অর্থনীতির দেশ শাসন করতে হচ্ছে। আমদের কথা হলো, এসব দুর্নীতির বিচার হতে হবে। অপরাধীদের বিচার করা না হলে সেটাও হবে এক ধরনের অনৈতিকতা। শুধু উল্লিখিত পাঁচ দুর্নীতিবাজই নয়, এলজিইডির যেসব স্থানীয় কর্মকর্তা দুর্নীতির এই মহোৎসবে অংশ নিয়েছেন, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মনে রাখা দরকার, অপরাধীকে ছাড় দেওয়া মানে ভবিষ্যতে অপরাধ সংঘটনে উৎসাহ দান করা। একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ বাংলাদেশ গড়তে হলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মার্কিন শুল্কের নতুন চাপ

মার্কিন শুল্কের নতুন চাপ

মহাদুর্নীতির তথ্য উন্মোচন

মহাদুর্নীতির তথ্য উন্মোচন

শিল্পে জ্বালানি সংকটের অভিঘাত

শিল্পে জ্বালানি সংকটের অভিঘাত

কারখানায় খাদ্যে ভেজাল

কারখানায় খাদ্যে ভেজাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম