Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বিশ্লেষকের মত

এবারের নির্বাচনে তিন চ্যালেঞ্জ

Advertisement

Icon

আলতাফ পারভেজ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এবারের নির্বাচনে তিন চ্যালেঞ্জ

Advertisement

আগামী নির্বাচনে আমি প্রধানত তিনটি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। প্রথমত, রাজনৈতিক সহিংসতা। এটি কিভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোকাবিলা করবে-সাধারণ মানুষের কাছে তা একটি বড় প্রশ্ন। পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে তারা কিভাবে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন, তা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রশাসনের নিরপেক্ষতা। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি তারা দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনের জন্য মাঠ প্রশাসন ঢেলে সাজিয়েছে। কিন্তু এবার তেমনটা হয়নি। অনেক জায়গায় বিএনপি এবং জামায়াত ভাগাভাগি করে মাঠ প্রশাসন সাজিয়েছে। অনেক যায়গায় লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল করা হয়েছে। এতে করে সুষ্ঠু নির্বাচন প্রশ্নে ঝুঁকি থেকেই যাচ্ছে। আর সবশেষ বিষয়টি হচ্ছে গণভোট। এ নিয়ে জনমনে অসচেতনতা যেমন আছে; তেমনি বিভ্রান্তিও আছে। গণভোটের ধারণাটাও জটিল। এতে কি কি প্রশ্ন থাকবে? সব প্রশ্নের একই উত্তর দিতে হবে, নাকি ভিন্নমত প্রকাশের সুযোগ থাকবে-তাও অস্পষ্ট। এছাড়াও রাজনৈতিক দলগুলোর আচরণ দেখে মনে হচ্ছে, তারা নির্বাচন প্রশ্নে যতটা সরব এবং সক্রিয়, গণভোট প্রশ্নে তারা ততটাই নীরব। মনে হচ্ছে, বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে।

লেখক, সাংবাদিক ও গবেষক

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাপানি বিনিয়োগ : আড়াইহাজার থেকে মাতারবাড়ী গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ

গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ

ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায়

ক্লাস নেই, দিন কাটে আড্ডায়

টোকিওতে অর্থনৈতিক ফোরামে তারেক রহমান ৫ অগ্রাধিকার খাতে বড় বিনিয়োগের আহ্বান

৫ অগ্রাধিকার খাতে বড় বিনিয়োগের আহ্বান

যুদ্ধে তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি দেড় লাখ কোটি টাকা লোকসানের শঙ্কা

দেড় লাখ কোটি টাকা লোকসানের শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম