Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যা

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন প্রয়াসে নির্যাতনে নিহত মো. ফোরকান (২৯) নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে।

মৃত ফোরকান মিয়ার বড় ভাই মো. ইমন মিয়া জানান, কাতার প্রবাসী ফোরকান কয়েক মাস আগে দেশে আসার কিছুদিন পর মাদকাসক্ত হয়ে পড়ে। শুক্রবার ৭০ হাজার টাকার চুক্তিতে তিন মাসের জন্য তাকে ‘প্রয়াস’ নামে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তির সময় তাদের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা পর্যায়ক্রমে দেওয়ার কথা ছিল।

ইমন মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ প্রয়াস থেকে ফোনে জানানো হয় ফোরকান অসুস্থ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যাই। কিন্তু সেখানে ফোরকানকে পাওয়া যায়নি। পরে প্রয়াসে গিয়ে দেখা যায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে একটি লাশবাহী গাড়িতে আমার ভাইয়ের লাশ। অফিসে তালা দিয়ে পুনর্বাসনকেন্দ্রের সবাই চলে গেছে। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তায় লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, আমার ভাইকে কোনো চিকিৎসা না দিয়ে পুনর্বাসনকেন্দ্রের লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। আমরা শুনেছি এর আগেও এখানে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমার ভাই হত্যার বিচার চাই।

প্রয়াসের পরিচালক মো. রুবেল জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফোরকান বাথরুমে পড়ে গিয়ে আহত হয়। আমরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক রনি জানান, ফোরকানকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য কয়েক দফা ফোনে কল করা হলেও তিনি ধরেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিএনপি-জামায়াত দ্বন্দ্ব রাজনীতিতে নতুন উদ্বেগ

রাজনীতিতে নতুন উদ্বেগ

বিওবিসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার

প্রশ্রয়ে বেপরোয়া কিশোর গ্যাং

প্রশ্রয়ে বেপরোয়া কিশোর গ্যাং

বিমানে যোগ্যতা-অভিজ্ঞতা ছাড়াই পদায়ন বিদেশি স্টেশনেও নৈরাজ্য

বিদেশি স্টেশনেও নৈরাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম