Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

জামায়াত আমিরের স্ট্যাটাস

সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি সরকারকে এই পরামর্শ দেন।

ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।

ইতোমধ্যে প্রায় ৬শ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা ১৪৪ উসকানিদাতা চিহ্নিত

১৪৪ উসকানিদাতা চিহ্নিত

শ্রমিক অসন্তোষ, হামলা-ভাঙচুর পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি ১৫০০ কোটি টাকা

পোশাকশিল্পে উৎপাদন ক্ষতি ১৫০০ কোটি টাকা

শান্তিচুক্তির আড়ালে অশান্তির পাহাড় (১) পাহাড়ে ৩ গোষ্ঠীর অস্ত্রের শাসন

পাহাড়ে ৩ গোষ্ঠীর অস্ত্রের শাসন

শেভরনের আংশিক প্রস্তাবের পক্ষে পেট্রোবাংলা

শেভরনের আংশিক প্রস্তাবের পক্ষে পেট্রোবাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম