Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

উসকানিতে পা নয় সতর্কতার সঙ্গে মাঠে থাকুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উসকানিতে পা নয় সতর্কতার সঙ্গে মাঠে থাকুন

Advertisement

দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। তবে কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। কোনো তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।’ শনিবার ও রোববার পৃথকভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের এমন নিদর্শনা দিয়েছেন তিনি।

দলটির একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, ‘দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এ ক্ষেত্রে যতটা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।’ নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শরিক দলগুলোকে সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং যে কোনো পরিস্থিতিতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। এদিন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়ার বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

এদিকে রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। সংসদ অধিবেশনের বিরতির সময় তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।

দলটির আরেকটি সূত্র জানায়, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছে। দলের নেতাকর্মীদেরও চোখ-কান খোলা রাখতে হবে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। তৃতীয় কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জে দিনভর তাণ্ডব

গোপালগঞ্জে দিনভর তাণ্ডব

ডিসি এসপি প্রত্যাহার

ডিসি এসপি প্রত্যাহার

নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

নেতাকর্মীদের প্রধানমন্ত্রী উসকানিতে পা নয় সতর্কতার সঙ্গে মাঠে থাকুন

উসকানিতে পা নয় সতর্কতার সঙ্গে মাঠে থাকুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম