ডিসি এসপি প্রত্যাহার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি হিসাবে গোপালগঞ্জে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজ। অপরদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জে ডিসি হিসাবে পদায়ন করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে চুয়াডাঙ্গার ডিসি হিসাবে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসাবে বদিল করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে পদায়ন করা হয়েছে গোপালগঞ্জের নতুন এসপি হিসাবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে রোববার মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন। এ পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
