Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবনে সোমবার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি

Advertisement

ক্লাসের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘তোমাদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে।’ সোমবার জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনের মাগরিবের বিরতির সময় এই মতবিনিময় হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার স্কুল-কলেজগুলোয় ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করা হবে।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিতেও অংশ নিতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এজন্য ছয়-সাতটি ভাষার মধ্যে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ইংরেজি, মান্দারিন, জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।’

ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।’

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে।’

তিনি বলেন, ‘মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।’

সংসদ-সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে এদিন দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক; রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। তারা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ : বগুড়া ব্যুরো জানায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের নির্বাচনি বিভিন্ন জনসভায় বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে সবার নজর কেড়েছিলেন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি। তখন থেকেই তার একটি স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচিত সেই তুরামনি। এ সময় প্রধানমন্ত্রী তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার খোঁজখবর নেন।

জানা যায়, নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাকে কথা দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আনন্দিত তুরামনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পেছনে দেশি-বিদেশি শক্তি, কে কার ফাঁদে সরকারকে ব্যর্থ প্রমাণে চক্রান্ত

সরকারকে ব্যর্থ প্রমাণে চক্রান্ত

আমদানিতে যন্ত্রাংশ ঘোষণা : বাস্তবে কাটপিস শুল্ক ফাঁকি দিয়েই চলছে বিলাসবহুল নতুন গাড়ি

শুল্ক ফাঁকি দিয়েই চলছে বিলাসবহুল নতুন গাড়ি

সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আগুন সন্ত্রাসের পর উন্মুক্ত টুঙ্গিপাড়া

আগুন সন্ত্রাসের পর উন্মুক্ত টুঙ্গিপাড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম