Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর: বোর্ড চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর: বোর্ড চেয়ারম্যান

Advertisement

প্রজ্ঞাপন যখনই জারি করা হোক না কেন, ১ ডিসেম্বর থেকে নতুন হারে মজুরি পাবেন পোশাক শ্রমিকরা। এর কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে নারায়ণগঞ্জ, ঢাকার সাভার-আশুলিয়া, গাজীপুর ও চট্টগ্রামসহ দেশের একাধিক জেলায় ছোট, বড় এবং মাঝারি ক্যাটাগরির পোশাক কারখানা পরিদর্শন করেছেন মজুরি বোর্ডের সদস্যরা। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাদের আবাসস্থলে গিয়েও কথা বলেছি। সেসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। যা মজুরি প্রতিবেদনে উল্লেখ করা হবে।

তিনি বলেন, মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, কোনো ধরনের চাপ ছিল কিনা? এক্ষেত্রে কোনো চাপ ছিল না। মজুরি বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করতে হয়েছে।

শ্রম আইনের উদ্ধৃতি দিয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ড গঠন হওয়ার পর আইনে প্রতিবেদন দেওয়ার জন্য ছয় মাসের সময় দেওয়া আছে। বাস্তবসম্মত কারণে বোর্ড আরও সময় বাড়াতে পারে। প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের সবাই স্বল্পতম সময়ে বিষয়টি সুরাহার আগ্রহ প্রকাশ করেছে। সোমবার তৃতীয় সভাতেও যদি মালিক ও শ্রমিক পক্ষ বেতনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাত, তবে আইনি বাধ্যবাধকতার কারণে আলোচনার জন্য আরও ১৪ দিন সময় দিতে হতো। সুতরাং এটি নিয়ে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে বা অন্য কোনো সুযোগ সন্ধানী মহল কাউকে ইন্ধন দেয়, তাহলে এর নৈতিক এবং আইনগত দায় তাদের।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জোর দিয়ে বলেন, আইন অনুযায়ী বা বাস্তবতা অনুযায়ী প্রজ্ঞাপন যখনই জারি করা হোক না কেন, ১ ডিসেম্বর থেকে বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ নিয়ে আমার ওপর কোনো চাপ বা অনুরোধ বা উপরোধ বা ভীতি প্রদর্শনের কিছুই নেই। প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে, বর্ধিত বেতন পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এটি নিয়ে ভুলভাল বিবৃতি বা বিকৃত তথ্য দিয়ে শান্ত পরিস্থিতিকে অশান্ত করবেন না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আসামি ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের তাণ্ডব টুঙ্গিপাড়া থানায় আগুন

টুঙ্গিপাড়া থানায় আগুন

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

নাশকতা মোকাবিলা সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি

সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি

শ্রমিক অসন্তোষ ফের উত্তপ্ত আশুলিয়া সাভার গাজীপুর

ফের উত্তপ্ত আশুলিয়া সাভার গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম