পাঁচ ধাপে ৪৩৩২টিতে নির্বাচন
প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোট ১০৪২ ইউপিতে
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১২৭ উপজেলার ১ হাজার ৪২, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫ উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০ উপজেলার ১ হাজার ২৪, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬ উপজেলার ৮১৩ এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৪০ উপজেলার ৩৮৪ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তালিকায় আরও দেখা গেছে, প্রতিটি জেলার উপজেলাগুলোকে ভাগ করে ধাপে ধাপে নির্বাচন করা হচ্ছে। প্রথম তিন ধাপে বেশির ভাগ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোট হবে। শেষের দুই ধাপে তুলনামূলক কম ইউপিতে নির্বাচন হবে।
প্রথম ধাপে যেসব ইউপিতে ভোট সেগুলোর মধ্যে রয়েছে-পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন; ঠাকুরগাঁও সদরের ১১টি, রুহিয়ার ৬ ও ভূল্লীর ৫; দিনাজপুরের বীরগঞ্জের ১১, বোচাগঞ্জ ৬ ও কাহারোল ৬; নীলফামারী সদর ১৪ ও সৈয়দপুর ৫; লালমনিরহাট সদর ৯; রংপুরের কাউনিয়া ৬ ও গংগাচড়া ৯; কুড়িগ্রাম সদর ৮, রাজারহাট ৭ ও ফুলবাড়ী ৬; গাইবান্ধার গোবিন্দগঞ্জ ১৭ ও পলাশবাড়ীর ৮; জয়পুরহাটের ক্ষেতলাল ২ ও আক্কেলপুর ৫; বগুড়া সদর ১১, গাবতলী ১১ ও শাজাহানপুর ৯; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ৮ ও ভোলাহাট ৪; নওগাঁ সদর ১২, রাণীনগর ৮, আত্রাই ৮ ও মান্দার ১৪। রাজশাহীর মোহনপুর ৬ ও দুর্গাপুরের ৭; নাটোর সদর ৭ ও নলডাঙ্গা ৫; সিরাজগঞ্জের চৌহালী ৭ ও শাহজাদপুর ১৩; পাবনা সদর ৯, সুজানগর ১০ এবং বেড়া ৯ ও মেহেরপুরের গাংনী ৯টি ইউনিয়ন পরিষদ।
কুষ্টিয়া সদর ১১; চুয়াডাঙ্গা সদর ৮; ঝিনাইদহ সদর ১৫; যশোরের শার্শা ১১; মাগুরা সদর ১২ ও নড়াইল সদরের ১৩টি ইউনিয়ন। বাগেরহাট সদর ৯, কচুয়া ৭, রামপাল ১০ ও মোংলা ৬; খুলনার ডুমুরিয়া ১৪, দিঘলিয়া ৬ ও ফুলতলা ৪; সাতক্ষীরা সদর ১৩ ও দেবহাটার ৫; বরগুনা সদর ১০; পটুয়াখালীর দুমকি ৩ ও মির্জাগঞ্জ ৬; ভোলা সদর ১১, লালমোহন ৬ ও তজুমদ্দিন ৪; বরিশালের বাবুগঞ্জ ৬ ও মুলাদী ৭। ঝালকাঠির কাঁঠালিয়া ৬; পিরোজপুরের মঠবাড়ীয়া ১০; টাঙ্গাইল সদর ৮, দেলদুয়ার ৮ ও নাগরপুর ১১। জামালপুরের মেলান্দহ ১১ ও মাদারগঞ্জ ৭; শেরপুরের নকলা ৯; ময়মনসিংহ সদর ১১, ফুলবাড়ীয়া ১৩ ও মুক্তাগাছা ১০; নেত্রকোনার কলমাকান্দা ৮ ও দুর্গাপুরের ৭; মানিকগঞ্জ সদর ১০ ও মুন্সীগঞ্জ সদর ৯।
ঢাকার ধামরাই ১৫; গাজীপুরের শ্রীপুর ৮; নরসিংদী সদর ১২; নারায়ণগঞ্জের আড়াইহাজার ১০; রাজবাড়ীর কালুখালী ৭ ও বালিয়াকান্দি ৭; ফরিদপুরের নগরকান্দা ৯ ও সালথা ৮। গোপালগঞ্জের কাশিয়ানী ১৪; মাদারীপুরের কালকিনি ১০ ও ডাসার ৫; শরীয়তপুর সদর ১০; সুনামগঞ্জ সদর ৯, বিশ্বম্ভরপুর ৫, তাহিরপুর ৭ ও মধ্যনগর ৪। সিলেটের কোম্পানীগঞ্জ ৬, গোয়াইনঘাট ৯ ও জৈন্তাপুর ৬; মৌলভীবাজারের বড়লেখা ১০ ও জুড়ি ৫; হবিগঞ্জ সদর ৮, লাখাই ৬ ও মাধবপুর ১১; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৫ ও কসবা ৮। কুমিল্লা আদর্শ সদর ৬, কুমিল্লা সদর দক্ষিণ ১, চান্দিনা ১২, বুড়িচং ৮ ও ব্রাহ্মণপাড়া ৮; চাঁদপুর সদর ১২; ফেনীর ছাগলনাইয়া ৫, ফুলগাজী ৬ ও পরশুরাম ৩; নোয়াখালীর বেগমগঞ্জ ১৫; লক্ষ্মীপুর সদর ৭ ও রায়পুর ১০; চট্টগ্রামের মিরসরাই ১৬, সীতাকুণ্ড ৯ ও সন্দ্বীপ ১৩। কক্সবাজারের রামু ৯; খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি ৪ ও রামগড় ২ ও লক্ষ্মীছড়ি ৩; রাঙামাটি সদর ৬, বিলাইছড়ি ৪ ও জুরাছড়ি ২ এবং বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ৪ ও থানচি উপজেলার ৪টি ইউপি রয়েছে।
