Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বিচার চান ড. ইউনূস

নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা

Advertisement

নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু নভেম্বরেই দেশে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার দেওয়া বিবৃতিতে ড. ইউনূস এ আহ্বান জানান।

ড. ইউনূস বিবৃতিতে উল্লেখ করেছেন-হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে মনে হয়েছে, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে। গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলা দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

সাবেক প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংকের এক কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন। সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন সংসদ-সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য এ নিরাপত্তা চাওয়া হয়েছে।

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রত্যেক অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। সাবেক প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও বেহাল কমছে প্রতিরোধ ক্ষমতা

কমছে প্রতিরোধ ক্ষমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে সন্তুষ্ট এনসিপি আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

ঋণ বাড়ল ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

ইন্দোনেশিয়ায় জাহাজ আটকে বাংলাদেশের নাম ষড়যন্ত্র মনে করছেন কর্মকর্তারা

ষড়যন্ত্র মনে করছেন কর্মকর্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম