Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ঋণ বাড়ল ২০ হাজার কোটি টাকা

বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

হামিদ বিশ্বাস

হামিদ বিশ্বাস

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

ফাইল ছবি

Advertisement

ব্যাংক ঋণে নানা ধরনের ছাড়, পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বরং দেশের ব্যাংক খাতে খেলাপির অঙ্ক আবারও ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত তিন মাসে খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। ফলে এ খাতে বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন, বিগত আওয়ামী লীগের আমলে ব্যাংক খাতে রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপে যে সব ঋণ দেওয়া হয়েছে; এর বেশির ভাগই বিদেশে পাচার হয়ে গেছে। পাচার হওয়া সেই ঋণ এখন ধীরে ধীরে খেলাপির খাতায় উঠছে। ফলে একের পর এক ছাড় দিয়েও কমানো যাচ্ছে না খেলাপির অঙ্ক।

জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলাম যুগান্তরকে বলেন, খেলাপি হওয়া বেশির ভাগ টাকাই বিদেশে পাচার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বলে আসছি, আজও বলছি; ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেক ব্যাংকের শীর্ষ ১০ ঋণ খেলাপির বিচার করতে হবে। এদের সম্পদ ক্রোক করতে হবে। জেলের ভাত না খাওয়ালে এ টাকা ফেরত আসবে না। কিন্তু সরকার তো সে পথে হাঁটছে না। একই ভুল আওয়ামী লীগও করেছিল।

ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, খেলাপি ঋণের বেশির ভাগই ১৫ ব্যাংকের। এর প্রভাব পুরো খাতে পড়ছে। আবার নতুন করেও অনেক প্রতিষ্ঠান খেলাপিতে ঢুকছে। আমেরিকা, ইসরাইল, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতাসহ জ্বালানি তেলের দাম বেড়েছে। এসব কিছুর একটা নেতিবাচক প্রভাব তো আছে। সার্বিকভাবে দেশের অর্থনীতিও ভালো যাচ্ছে না। আদায়ের চেষ্টা চলছে। হয়তো আগামী ডিসেম্বরে খেলাপি ঋণ কিছুটা কমে আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা

ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগে জুন শেষে খেলাপি ঋণের অঙ্ক ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ খেলাপি ছিল। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

অর্থাৎ চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ঋণ পুনঃতফসিল ও বিশেষ ছাড়ের সুযোগ দেওয়ার পরও এই প্রবণতা থামানো যায়নি।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত তথ্য আড়াল করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নিলে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসাবে শনাক্ত হয়।

এছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যান। ফলে খেলাপি ঋণ দ্রুত বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও তাতে স্থায়ী সমাধান আসেনি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। আর ক্ষমতা ছাড়ার আগে ২০২৪ সালের জুন শেষে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এতে ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রভাব এখনো কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাাক, যা বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১৮ হাজার ৩০৩ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৫ দশমিক ৯২ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, দেশে ও বৈশ্বিকভাবে বিদ্যমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে। এর ফলে একদিকে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা যেমন কমছে, তেমনি খেলাপি ঋণ আদায়ও বাড়ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে আইন সংশোধন করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যাংক নোট কেন বাতিল করা হয়?

ব্যাংক নোট কেন বাতিল করা হয়?

বিশ্বে আমানত কমলেও সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

ভারতের পরেই বাংলাদেশ বিশ্বে আমানত কমলেও সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

আরও পড়ুন

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও বেহাল কমছে প্রতিরোধ ক্ষমতা

কমছে প্রতিরোধ ক্ষমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে সন্তুষ্ট এনসিপি আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

ঋণ বাড়ল ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে

ইন্দোনেশিয়ায় জাহাজ আটকে বাংলাদেশের নাম ষড়যন্ত্র মনে করছেন কর্মকর্তারা

ষড়যন্ত্র মনে করছেন কর্মকর্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম