Logo
Logo
×

Advertisement

ফুটবল বিশ্বকাপ ২০২৬

‘মেসি আমাকে গোল্ডেন বুট জিততে দেবেন না’

বললেন আর্লিং হলান্ড

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘মেসি আমাকে গোল্ডেন বুট জিততে দেবেন না’

Advertisement

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অবিশ্বাস্য কীর্তি গড়লেন লিওনেল মেসি। ফুটবলবিশ্ব তাকে নিয়ে মাতোয়ারা। ধন্যধন্য রব উঠেছে চারদিকে। মেসির জাদুকরী গোল দেখে মুগ্ধ প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও। জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বদলি হিসাবে মাঠে নেমে ফ্রিকিকে অত্যাশ্চর্যজনক গোল করেছেন মেসি। নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ডও মুগ্ধ আর্জেন্টাইন অধিনায়কের এই বয়সেও গোল করার ক্ষমতা দেখে।

তাই তো নরওয়েজীয় স্ট্রাইকার হলান্ড মজার ছলে বলেছেন, ‘মেসি যতদিন এই টুর্নামেন্টে আছেন, আমাকে গোল্ডেন বুট জিততে দেবেন না। তার সঙ্গে সত্যি আমি পেরে উঠব না।’ ম্যাচের ৮০ মিনিটে দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন মেসি। এই গোলে একটি রেকর্ড গড়া হয়ে যায় তার। বিশ্বকাপে এ নিয়ে টানা সাত ম্যাচে গোল করার অনন্য নজির গড়েন আর্জেন্টাইন বরপুত্র।

মেসির এই গোলে মোহিত হলান্ড সমাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মজার ছলে বলেছেন, ‘মেসি যদি এভাবে গোল করতে থাকেন, তাহলে গোল্ডেন বুট জেতা কারও পক্ষেই সম্ভব হবে না। আমার পক্ষে তো নয়ই।’ হলান্ড আরও লিখেছেন, ‘মনে হচ্ছে, মেসি আমাকে গোল্ডেন বুট জিততে দেবেন না।’

হলান্ড নিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। গ্রুপপর্বে দুই ম্যাচে চার গোল করেছেন তিনি। ইরাক ও সেনেগালের বিপক্ষে দুই ম্যাচে দুটি করে গোল করেন হলান্ড। নকআউটপর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় ফ্রান্সের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাকে বিশ্রাম দেন কোচ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আর্জেন্টিনার হারের ৫ কারণ

আর্জেন্টিনার হারের ৫ কারণ

তোরেসের গোল পুরো স্পেনের

তোরেসের গোল পুরো স্পেনের

আসলামের কলাম স্পেনের তারুণ্যের জয়

স্পেনের তারুণ্যের জয়

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রদ্রির

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রদ্রির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম