ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি
Advertisement
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋণকে সাধারণ মানুষের জন্য সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকেই ডিবিএইচ দেশের গৃহঋণের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ৩০ বছর পূর্তির মাইলফলক সম্পর্কে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ৩০ বছর পূর্ণ করা ডিবিএইচের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারের আমাদের ওপর দীর্ঘদিনের আস্থার উদ্যাপন। সংবাদ বিজ্ঞপ্তি।
