Logo
Logo
×

Advertisement

শিল্প বাণিজ্য

খুলনায় শুরু হলো বিকাশের বনায়ন কর্মসূচি

Advertisement

Icon

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভার্চুয়াল গাছের বিপরীতে বাস্তবে গাছ লাগানোর মাধ্যমে ‘বিকাশ বন’ উদ্যোগে গ্রাহকদের যুক্ত করে এবার খুলনায় শুরু হলো নতুন বনায়ন কর্মসূচি। খুলনা সিটি করপোরেশন ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর যৌথ উদ্যোগে নগরীর সোলার পার্ক এবং লিনিয়ার পার্কে বনায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোলার পার্ক এলাকায় গাছ লাগিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, বিকাশ-এর রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট-এর হেড ও ইভিপি হুমায়ুন কবিরসহ কর্মকর্তারা। কর্মসূচির আওতায় খুলনায় ২৫ হাজার গাছ লাগানো হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সরকারের বহুমুখী পদক্ষেপ বেসরকারি খাতে ঋণপ্রবাহ কম

বেসরকারি খাতে ঋণপ্রবাহ কম

খুলনায় শুরু হলো বিকাশের বনায়ন কর্মসূচি

খুলনায় শুরু হলো বিকাশের বনায়ন কর্মসূচি

আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী

আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী

ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি

ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম