Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের প্রায় ৫০ লাখ ক্ষুদ্র ও ছোট খুচরা ব্যবসায়ীর জন্য পণ্য অর্ডারের প্রক্রিয়া আরও সহজ করতে এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং ফিচার চালু করেছে রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের এমএসএমই রিটেইল খাতের জন্য এটিই প্রথম বাংলা ভাষাভিত্তিক ভয়েস অর্ডারিং ব্যবস্থা।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে দোকানিরা অ্যাপে টাইপ না করেই স্বাভাবিকভাবে বাংলায় কথা বলে পণ্যের অর্ডার দিতে পারবেন। কোন পণ্য কত পরিমাণ প্রয়োজন-সেটি মুখে বললেই এআই অ্যাসিস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট পণ্যের সঠিক স্টক কিপিং ইউনিট (এসকেইউ), পরিমাণ ও অর্ডারসংক্রান্ত তথ্য শনাক্ত করবে। প্রচলিত ইংরেজিনির্ভর ভয়েস অর্ডারিং ব্যবস্থার বাইরে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বাস্তবতা বিবেচনায় নিয়েই প্রযুক্তিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রিয়শপ। আঞ্চলিক উচ্চারণ, পণ্যের নাম, বাকিতে কেনাবেচার শর্ত এবং দোকানিদের দৈনন্দিন কথোপকথনের ধরন বুঝতে সক্ষম এ প্রযুক্তি। প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, ‘দেশের বেশির ভাগ খুচরা ব্যবসায়ী খুব একটা ডিজিটাল-দক্ষ নন। তাই তাদের নিজেদের ভাষায়, নিজেদের কণ্ঠে সেবা দেওয়ার প্রয়োজন ছিল। মানুষ বাস্তবে যেভাবে কথা বলেন, সেই বাস্তবতা মাথায় রেখেই এই সিস্টেম তৈরি করা হয়েছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাশিয়ায় প্রযুক্তি সম্মেলন গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

কৃত্রিম সৌন্দর্যে বাড়ছে মানসিক চাপ

কৃত্রিম সৌন্দর্যে বাড়ছে মানসিক চাপ

এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং

এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম