Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব, প্রাণ গেল যুবকের

Advertisement

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব, প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

Advertisement

রংপুরের বদরগঞ্জে মঙ্গলবার প্রকাশ্যে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে যুবক আরিফুল ইসলাম নিহত হয়েছেন। বিকাল ৪টার দিকে পৌর শহরের আম্বিয়ার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন জামাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত আরিফ ভ্যানচালক ছিলেন। পৌরশহরের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে তিনি।

পুলিশ জানায়, একটি মামলায় হাজিরা দিতে কিশোর গ্যাংয়ের মমিনুলসহ পাঁচজন রংপুর আদালতে যায়। একই মামলায় কিশোর গ্যাংয়ের আরেক গ্রুপ ফিরোজ শাহের লোকজনও আদালতে যায়। এ সময় আদালত চত্বরে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা করে। এতে মমিনুলের নাক ফেটে যায়। তাদের মধ্যে মীমাংসা হয়। কিন্তু আদালত থেকে বদরগঞ্জে গিয়ে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। মমিনুলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজের বাড়িতে হামলা করে। এরপর ফিরোজে লোকজন মমিনুলের লোকজনকে খুঁজতে থাকে। বিকাল ৪টার দিকে বালুয়াভাটা আম্বিয়ার মোড়ে পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুলকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম