Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পাটওয়ারীর গাড়ি বহরে হামলা আহত ৪

বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে ভারতকে ‘খুনি রাষ্ট্র’ আখ্যা

Advertisement

Icon

যশোর ব্যুরো ও বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাটওয়ারীর গাড়ি বহরে হামলা আহত ৪

Advertisement

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ এবং গাড়িবহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ হামলায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত চারজন নেতা আহত হন। আহতদের মধ্যে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রূপম আহসান অর্নবের নাম জানা গেছে। হামলায় বহরের গাড়িগুলোর ক্ষতি হলেও নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম-সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় অন্য নেতারা অক্ষত রয়েছেন বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি একপ্রকার এড়িয়ে যান। ওসি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সাংগঠনিক ও সীমান্ত পরিদর্শনের কাজে বেনাপোলে এসেছিলেন। তিনি নিরাপদে বেনাপোল স্থলবন্দর এলাকা ত্যাগ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনার বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, প্রকাশ্যে হামলা চালানো হলেও প্রশাসন বিষয়টি হালকা করে দেখানোর চেষ্টা করছে।

এ হামলার আগে বুধবার সকালে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদিপুর সীমান্তে ‘পুশইন’ ও সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ভারতের আগ্রাসী সীমান্ত নীতির বিরুদ্ধে ক্ষোভ ও কড়া সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। জিরো লাইনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে ভারতকে একটি ‘খুনি রাষ্ট্র’ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) ‘খুনি বাহিনী’ হিসাবে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, দিনের পর দিন বিএসএফ সীমান্তে অন্যায় ও অমানবিক উপায়ে নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করে চলেছে। অথচ এই সীমান্ত হত্যা ও কথিত পুশইনের মতো চরম জাতীয় সংকটের বিরুদ্ধে বর্তমান সরকারের পক্ষ থেকে যে ধরনের কঠোর ও আপসহীন অবস্থান নেওয়া প্রয়োজন ছিল, তা দৃশ্যমান হচ্ছে না। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্যের সমালোচনা করে বলেন, সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে আসা ওই বক্তব্যটি সীমান্তবর্তী সাধারণ ও নিরপরাধ মানুষের মনে গভীর উদ্বেগ, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। যার কারণে ওই বিতর্কিত বক্তব্যটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, পুশইনের উদ্দেশ্যে সীমান্তের ওপারে আরও বহু মানুষকে জড়ো করে রাখা হয়েছে। অতীতে সীমান্ত হত্যা, মাদক, চোরাচালানসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে কঠোর ও শক্ত অবস্থান নেওয়া হলে আজ ভারত এ ধরনের দুঃসাহস দেখানোর সুযোগ পেত না।

তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ সীমান্তবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান এবং যে কোনো ধরনের পুশইনের চেষ্টা বা সন্দেহজনক গতিবিধি দেখামাত্রই স্থানীয় জনগণকে দ্রুত বিজিবি ও পুলিশকে জানানোর অনুরোধ করেন।

স্থানীয় সূত্র জানায়, দুদিন ধরে সাদিপুর সীমান্তের জিরো লাইনে নারী-শিশুসহ ১০-১২ জন খোলা আকাশের নিচে অবস্থান করছিল, যাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশইন করার চেষ্টা করছিল। কিন্তু বুধবার সকাল থেকে রহস্যজনকভাবে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, সংবাদমাধ্যমের উপস্থিতি এবং পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ রাতের আঁধারে ওই পরিবারগুলোকে ওপারে সরিয়ে নিয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেন, ‘যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্ব এনসিপি বুধবার দুপুরে পরিদর্শন করে। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সাদিপুরে পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় ডিম নিক্ষেপ করে কিছু যুবক পালিয়ে যায়। পরে দুটি গাড়িতে বেনাপোল বাজারে পৌঁছালে বিএনপির নেতারা হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় চার নেতা আহত হয়েছেন।’

বহরের একটি গাড়ির জানালার কাচ ভাঙার একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর যেসব পরিবারকে জোর করে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদে আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম