Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ফকিরহাটে ছুরিকাঘাতে কৃষক দলের নেতা হত্যা

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা ও ভাইকে কুপিয়ে জখম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফকিরহাটে ছুরিকাঘাতে কৃষক দলের নেতা হত্যা

Advertisement

বাগেরহাটের ফকিরহাটে মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪৫) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। একই রাতে বগুড়া মহানগরীর আটাপাড়ায় পুলিশকে তথ্য দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ শেখ ও তার ছোট ভাই রাকিব শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে চিহ্নিত মাদক কারবারিরা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট ও ফকিরহাট : পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বাগেরহাট সদর থেকে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ভ্যানে ফকিরহাট যাচ্ছিলেন। তারা মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে ৭/৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে স্থানীয়রা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, হামলার পর ৩-৪টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত জাফর মোড়লের ছেলে। আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের মৃত নুর ইসলাম মোড়লের ছেলে।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, বাদল মোড়লের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, এই হামলা পূর্বপরিকল্পনার অংশ কি না, খতিয়ে দেখতে হবে।

এদিকে হত্যার প্রতিবাদে বারইপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বুধবার কালো ব্যাচ ধারণ এবং বেলা ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর স্থানীয় আড়পাড়া স্কুল মাঠে জানাজার পর বাদল মোড়লের লাশ দাফন করা হয়।

বগুড়া : মহানগরীর আটাপাড়ায় দুর্বৃত্তের হামলায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। তারা হলেন আটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড শাখার যুগ্ম-আহ্বায়ক রাশেদ শেখ ও ছোট ভাই রাকিব শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ শেখ ও ভাই রাকিব শেখের ওপর হামলা চালায়। চাকু ও চাপাতি দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রাতেই তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আনাহার ওই এলাকার মাদক ব্যবসায়ী দয়ালকে গ্রেফতার করতে যান। রাশেদ পুলিশকে খবর দিয়েছেন-এমন সন্দেহে তার ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম