Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

কালুখালীতে জামায়াত নেতাকে হত্যার পর পোড়ানো হলো লাশ

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কালুখালীতে জামায়াত নেতাকে হত্যার পর পোড়ানো হলো লাশ

Advertisement

রাজবাড়ীর কালুখালীতে জামায়াত নেতাকে হাত-পা বেঁধে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতের নাম আসাদুল ইসলাম (২৪)। তিনি উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে এবং ৬নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক। জেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসাদুল বালিয়াকান্দি মশাররফ হোসেন কলেজে স্নাতক শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে মাঠে কৃষিকাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুল নিখোঁজ হন। রাত ৮টার দিকে তার সৌদি প্রবাসী ভগ্নিপতির কাছে মোবাইল ফোনে জরুরি ৫ হাজার টাকা লাগবে বলে জানান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেন। কালুখালী থানা পুলিশ মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে পাটখেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকার।

এ বিষয়ে তিনি যুগান্তরকে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনা। পাটখেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীতে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম