Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ রেস্টুরেন্টে আগুন

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ রেস্টুরেন্টে আগুন

Advertisement

গাইবান্ধা সদর উপজেলায় ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে পিটুনি দিয়েছে জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাকে পেছনের দরজা দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের ভেড়ামারা ব্রিজ এলাকার ‘জাফলং চাইনিজ’ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাহিরবন্দ ও ভেড়ামারা এলাকার লোকজন জানায়, বছরখানেক আগে মানিক নামের এক ব্যক্তি ঘাঘট নদীর পাড়ে নির্জন স্থানে রেস্টুরেন্টটি তৈরি করেন। চারপাশে ছোট ছোট খুপড়ি ঘরের মতো বিভিন্ন রঙের গোপনঘর তৈরি করা হয়। বর্তমানে ভাড়া নিয়ে সেটি চালাচ্ছিলেন আমির উদ্দিন।

জানা যায়, রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিন বুধবার সকালে ওই শিশুকে ফুসলিয়ে চাইনিজ ও ফাস্ট ফুড খাওয়ানোর লোভ দেখিয়ে রেস্টুরেন্টের গোপনঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষক আমির উদ্দিনকে ধরে ফেলে। পরে তারা রেস্টুরেন্টটিতে ভাঙচুর চালায় এবং আমির উদ্দিনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ জনতার রোষানল থেকে কৌশলে পেছনের দরজা দিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাস্ট ফুড ও চাইনিজ খাবার বিক্রির নামে রেস্টুরেন্টটিতে দূর-দূরান্ত থেকে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করানো হয়। অবাধে চলে মদ, জুয়া ও মাদকের কারবার। গাইবান্ধা শহরসহ বিভিন্ন স্থান থেকে আসা মাদকাসেবীরা রাতদিন আসর জমায়। পাশাপাশি চলে অসামাজিক কার্যকলাপ। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ধর্ষককে বাঁচাতে কৌশলে উদ্ধার করার বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম