Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

শেখ হাসিনা এলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনা এলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সোমবার ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম -যুগান্তর

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ডিসেম্বরে দেশে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সোমবার ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এনসিপি এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেন, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি; এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। সারা দেশের জনগণ সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে; সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। তার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরব না।’

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ‘এক দফা’ ছিল শুধু শেখ হাসিনার পতন নয়; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। তবে দুই বছর পরও সেই লক্ষ্য পূরণ হয়নি। এক দফার আংশিক বাস্তবায়ন হলেও রাষ্ট্র সংস্কার, বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার মূল লক্ষ্য এখনো অপূর্ণ রয়ে গেছে।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, শহীদ পরিবার এখনো বিচার পায়নি, আহত ব্যক্তিদের পুনর্বাসন সম্পন্ন হয়নি এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে। এক দফার লক্ষ্য পূরণ হলে এসব সমস্যার পুনরাবৃত্তি হতো না। সংবিধান ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামো বহাল রেখে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তিনি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সংস্কারের উদ্যোগ ব্যাহত হলে নতুন সংবিধানের দাবিতে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে বিতর্কের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগকে খাটো করার চেষ্টা চলছে। তবে জনগণ এখনো বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছেন।

এনসিপির সদস্য সচিব ও সংসদ-সদস্য আখতার হোসেন বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আকাক্সক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। তিনি দাবি করেন, গণভোট ও জুলাই সনদের মাধ্যমে যে সংস্কার-প্রত্যাশা সামনে এসেছে, রাষ্ট্রপরিচালনায় তার প্রতিফলন থাকা প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন জেলায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের তালিকায় নতুন করে রাজনৈতিক বিবেচনায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে, যা প্রকৃত আহত ব্যক্তিদের স্বীকৃতিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নয়, স্বাধীন অবস্থান থেকে তাদের অধিকার ও ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সভায় স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জের শহীদ মো. আদিলের বাবা আবুল কালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, জাতীয় নারীশক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ-সদস্য মাহমুদা আলম মিতু, শহীদ জাবের ইব্রাহিমের মা ও সংরক্ষিত আসনের সংসদ-সদস্য রোকেয়া বেগমসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

শীতের সবজির লাভ গুনছে ফড়িয়ারা ভালো ফলনেও হাসি নেই কৃষকের

ভালো ফলনেও হাসি নেই কৃষকের

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

তরঙ্গের দাম নির্ধারণ গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম