Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো ও সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Advertisement

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড় গ্রামের ভাঙারগোড়া এলাকায় ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। জাহেদ একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর গ্রামের নুরুল ইসলাম ওরফে সর্বহারা নুরুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবার এ ঘটনায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে। জাহেদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে থাকা মোহাম্মদ ওয়াহিদ (২৮) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহেদ স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তার কোনো পদ-পদবি ছিল না। ২৫ আগস্ট রাতে উপজেলার পুরানগড় ইউনিয়ন পরিষদের পুরোনো কার্যালয়ের সামনে থেকে ২টি আকাশমণি গাছ চুরি হয়। পরে গাছগুলো বাজালিয়া ইউনিয়নের শেরে বাংলা উচ্চবিদ্যালয়ের পেছনের একটি পুকুর থেকে উদ্ধার করে বন বিভাগ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়। এই গাছগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এর কয়েকদিন পর রাতের আঁধারে গাছগুলো কাটার মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সেখানে জাহেদকে দেখা না গেলেও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন মানিক গাছ চুরির সঙ্গে জাহেদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন।

আরও জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩০ আগস্ট রাতে নতুনহাটে পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসিম উদ্দিন ওরফে মিষ্টি জসিমের নেতৃত্বে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। রাত ৮টার দিকে জাহেদ নতুনহাটে গেলে মানিককে দেখতে পেয়ে চড়-থাপ্পড় মারেন। এরপর মানিকসহ সেখানে থাকা অন্যরা জাহেদকে ধাওয়া দিলে তিনি মোটরসাইকেলযোগে বাজালিয়ার দিকে পালিয়ে যান। একইদিন রাত সাড়ে ১০টার দিকে জাহেদ ও তার বন্ধু মোহাম্মদ ওয়াহিদ বাজালিয়া থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে সড়কে ব্যারিকেড দিয়ে মানিক ও পুরানগড় ইউনিয়ন যুবদলের সংগঠক মোহাম্মদ রিদোয়ান ইসলাম দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জাহেদকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। একই সময় নতুনহাট থেকে ২-৩টি সিএনজিচালতি অটোরিকশা ভরে লোকজন ঘটনাস্থলে গিয়েছিলেন বলেও জানা গেছে। পরে স্থানীয়রা জাহেদকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, ২০১৮ সালের ৪ এপ্রিল চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা গ্রামে স্থানীয় রাজনীতি ও জায়গাসংক্রান্ত বিরোধের জেরে চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের সহ-অর্থ সম্পাদক নুরুল ইসলাম খোকাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা মিষ্টি জসিমের শ্যালক। আর ওই মামলায় নিহত জাহেদুল ইসলাম এজাহারনামীয় আসামি ছিলেন।

নিহতের মামা শাহেদ আলী বলেন, মিষ্টি জসিম, রিদোয়ান, মানিক, মিষ্টি টিপু, হাবীব, রাজা মিয়া ও তার ছেলেসহ অন্তত ৫০-৬০ জন রীতিমতো উৎসব করে আমার ভাগিনাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে। তারা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজন ও আহত ভিকটিমের সঙ্গে কথা বলেছি। বেশকিছু তথ্য পেয়েছি। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিহত জাহেদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে থাকা আহত মোহাম্মদ ওয়াহিদ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সময় মানিক, রিদোয়ান, হাবীব ও মিষ্টি টিপুকে দেখেছেন বলে দাবি করেছেন।

পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসিম উদ্দিন ওরফে মিষ্টি জসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহেদ হঠাৎ করে নতুনহাটে এসে অহেতুক মানিককে মারধর করে সটকে পড়ে। এ সময় আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা করছিলাম। এরপর আমি একটি ভিডিও কনফারেন্সে ছিলাম। জাহেদের বিষয়টি আমি বাড়িতে যাওয়ার পর জানতে পেরেছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম