Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Advertisement

খুলনার পূর্ব রূপসা উপজেলার মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ঘাড় ও কাঁধে গুলির চিহ্ন এবং মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। বাপ্পি আলাইপুর গ্রামের আকবর আলীর ছেলে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেছেন, সোমবার ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ লাশ পড়ে থাকার খবর পায়। এর পরপরই ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাপ্পিকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম