Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা

ফাইল ছবি

Advertisement

ঢাকার গণপরিবহণে বড় পরিবর্তনের পথে আরও এক ধাপ এগোল সরকার। দুটি মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫-এর ভূগর্ভস্থ ও উড়ালপথ, স্টেশন, ডিপো, ট্র্যাক, বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। একই দিনে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগেও নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ওই প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া জরুরি ভিত্তিতে সংকট মোকাবিলায় আরও ২ লাখ ৬০ হাজার টন সার আমদানি করা হচ্ছে।

মেট্রোরেল হবে আরও দুটি : আরও দুটি মেট্রোরেল হচ্ছে। এজন্য সাড়ে ৫৮ হাজার কোটি টাকার কেনাকাটার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অবকাঠামো নির্মাণে এ টাকা খরচ করা হবে। এর মধ্যে লাইন-১ এর চারটি এবং লাইন-৫ এর একটি প্যাকেজের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। পাশাপাশি লাইন-১-এর আরও দুটি এবং লাইন-৫ উত্তর রুটের একটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

লাইন-১ এর সিপি-০৬ প্যাকেজের আওতায় বাড্ডা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হবে। এর মধ্যে দুটি ৪ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ও তিনটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। স্টেশন তিনটি হলো বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশন।

এ ছাড়া টিবিএম চালুর জন্য শ্যাফট নির্মাণ করা হবে। এ কাজে ভ্যাট ও করসহ ব্যয় হবে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকা। লাইন-১ এর সিপি-০৯ প্যাকেজে ট্র্যাক নির্মাণ ও বৈদ্যুতিক সুবিধা স্থাপন করা হবে। রেল, টার্নআউট, পয়েন্ট ও ক্রসিংয়ের পাশাপাশি ১৩২ কেভি প্রাথমিক ফিডার, রিসিভিং উপকেন্দ্র, সহায়ক উপকেন্দ্র, ৩৩/০.৪১৫ কেভি বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক এবং ১ হাজার ৫০০ ভোল্টের ওভারহেড বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। এ কাজে ব্যয় হবে ১১ হাজার ৬৫ কোটি ৫৮ লাখ টাকা। প্রাক-যোগ্যতা পাওয়া দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি দর প্রস্তাব দেয়। পরে ভারতের এলঅ্যান্ডটি ও সুমিতোমোর যৌথ উদ্যোগকে সুপারিশ করা হয়। তাদের দর সরকারি প্রাক্কলনের চেয়ে ৪৯ দশমিক ৯২ শতাংশ বেশি।

সিপি-১০ প্যাকেজে থাকবে সংকেত ও টেলিযোগাযোগব্যবস্থা, প্ল্যাটফর্মের পর্দা-দরজা এবং সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা। এতে যোগাযোগভিত্তিক স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ও এলটিইভিত্তিক বেতার যোগাযোগব্যবস্থা থাকবে। এ কাজের ব্যয় ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ টাকা। ভারতের লারসেন অ্যান্ড টুব্রোকে সর্বনিম্ন দরদাতা হিসাবে সুপারিশ করা হয়েছে। তাদের দর সরকারি প্রাক্কলনের চেয়ে ৫০ দশমিক ৮৯ শতাংশ বেশি। লাইন-১-এর সিপি-০২ প্যাকেজে ডিপোর ওয়ার্কশপ, স্টাবিলিং শেড, অপারেশন ব্যবস্থাপনাকেন্দ্র, কারিগরি ব্যবস্থাপনা কেন্দ্র এবং বিভিন্ন উপকেন্দ্র ও ট্র্যাক নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ভ্যাট ও করসহ ৪ হাজার ২৮৫ কোটি টাকা।

সিনোহাইড্রো ও এসইবিসিএলের যৌথ উদ্যোগকে কাজটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। লাইন-৫-এর সিপি-০৩ প্যাকেজে হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত ৫ দশমিক ৬ কিলোমিটার এবং নতুনবাজারের পর থেকে ভাটারা পর্যন্ত শূন্য দশমিক ৯ কিলোমিটারসহ মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালপথ নির্মাণ করা হবে। হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারায় পাঁচটি উড়ালস্টেশনও হবে। এ কাজে ব্যয় হবে ২ হাজার ৬৭১ কোটি টাকা। চীনের সিআরইসি, এমআইএল ও এমবিইএলের যৌথ উদ্যোগকে সর্বনিম্ন দরদাতা হিসাবে সুপারিশ করা হয়েছে। তাদের দর সরকারি প্রাক্কলনের চেয়ে শূন্য দশমিক ৬৯ শতাংশ বেশি।

এছাড়া লাইন-১-এর সিপি-০৪ প্যাকেজে রামপুরা স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুনবাজার স্টেশন পর্যন্ত প্রধান লাইন ও স্টেশন নির্মাণ হবে। এর মূল চুক্তিমূল্য ১৮ হাজার ৩৭ কোটি ২৬ লাখ টাকা। জাপানের টোকিউ-মিল যৌথ উদ্যোগকে দরদাতা হিসাবে সুপারিশ করা হয়েছে। সিপি-০৭ প্যাকেজে ট্রানজিশন থেকে বালু নদের শুরু পর্যন্ত ৫ দশমিক শূন্য শূন্য ৭ কিলোমিটার প্রধান লাইন ও স্টেশন নির্মাণ করা হবে। মূল চুক্তিমূল্য ২ হাজার ৫৩৪ কোটি টাকা। কাজটি পেতে পারে সিআরইসি-মিল-এমবিইসি যৌথ উদ্যোগ। লাইন-৫ উত্তর রুটের সিপি-০২ প্যাকেজে ডিপোর পূর্ত ও ভবন নির্মাণ করা হবে। মূল চুক্তিমূল্য ১ হাজার ৮৪৮ কোটি টাকা। কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম ও হ্যানিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের যৌথ উদ্যোগকে দরদাতা হিসাবে সুপারিশ করা হয়েছে।

১৫ বছরের জন্য এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর : অর্থনৈতিকসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছর মেয়াদে একটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার জন্য রেয়াতি চুক্তির খসড়া চূড়ান্ত করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এনসিটি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনালগুলোর একটি।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে হয়েছে। এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর যুক্ত করার বিষয়টি নিয়ে এর আগে শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আপত্তি ও বিতর্ক তৈরি হয়েছে। তবে বিদেশি অপারেটর আনার পক্ষে সরকারের যুক্তি হলো, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষ ব্যবস্থাপনা কাজে লাগিয়ে টার্মিনালের পরিচালন সক্ষমতা বাড়ানো হবে। গত বছর চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহণের প্রায় ৪৪ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে হয়েছে। ফলে ১৫ বছরের পরিচালনব্যবস্থা বদলের এই সিদ্ধান্ত বন্দর পরিচালনা, কনটেইনার হ্যান্ডলিং ও সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

আরও ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন : সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২ লাখ ৬০ হাজার টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার কিনতে ২ হাজার ১০৬ কোটি ২৭ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি ও ৭০ হাজার টন টিএসপি রয়েছে। এছাড়া আশুগঞ্জের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফও কমানো হয়েছে। প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫ টাকা ৮১ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করায় বছরে প্রায় ৩০ কোটি ৯ লাখ টাকা সাশ্রয় হবে। চুক্তির অবশিষ্ট মেয়াদে সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪৩১ কোটি ৭৯ লাখ টাকা। অন্যদিকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুত গড়ে তুলতে আরও এক লাখ টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তারা

হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তারা

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

আইপিডির সংলাপে বক্তারা মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

আরও পড়ুন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা

দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা

যুগান্তর ও এনপিওর গোলটেবিল বৈঠক সস্তা শ্রম দিয়ে টেকা যাবে না

সস্তা শ্রম দিয়ে টেকা যাবে না

চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যাচেষ্টা দক্ষিণখানে মৃত ভেবে ফেলে যায় ব্যবসায়ীকে

দক্ষিণখানে মৃত ভেবে ফেলে যায় ব্যবসায়ীকে

৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার

বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম