Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চিন্ময় দাসের মুক্তি দাবি

বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা পুলিশি বাধায় পণ্ড

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা পুলিশি বাধায় পণ্ড

Advertisement

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। শনিবার শিয়ালদহ থেকে মিছিল করে বাংলাদেশ মিশনের দিকে যাওয়ার সময় তারা কলকাতা পুলিশের বাধার মুখে পড়েন। মিছিলকে ঘিরে মিশনসংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়। যান চলাচলও ব্যাহত হয়।

বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) যৌথ উদ্যোগে শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়। আয়োজকদের দাবি অনুযায়ী মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন। মিছিল বাংলাদেশ মিশনের দিকে এগোতে থাকলে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। পুলিশের বাধা অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করে আন্দোলনকারীদের একাংশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিশনসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ বিক্ষোভকারীদের বাংলাদেশ মিশনের সামনে যেতে দেয়নি। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর মিশনের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি জমা দেওয়ার পরও কিছুক্ষণ মিশনের বাইরে অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। পরে তারা এলাকা ছেড়ে চলে যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৌরবিদ্যুৎ নিয়ে আসছে বিশেষ অধ্যাদেশ সরকারি সম্পত্তিতে ব্যবসার সুযোগ

সরকারি সম্পত্তিতে ব্যবসার সুযোগ

কারুপণ্য পেল ‘রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ’ কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ রংপুর থেকে বিশ্বজয়

কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ রংপুর থেকে বিশ্বজয়

ব্যাংককে নিম্ন আয়ের দেশগুলোর বিষয়ে প্রস্তাবনা সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম