Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ইটনায় ঐতিহ্যবাহী রশি টানাটানি

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় অনুষ্ঠিত হয়ে গেল হারিয়ে যেতে বসা গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা। শুক্রবার বিকালে উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দবাজারে এই খেলার আয়োজন করে স্থানীয় সংগঠন আনন্দবাজার যুব সমাজ।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিটি দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা। একে অপরকে হারাতে সর্বশক্তি দিয়ে রশিতে টান দিতে দেখা যায় প্রতিযোগীদের। খেলা ঘিরে দর্শকদের আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দুই দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গুর মৌসুমে চাহিদা বাড়ছে, সরবরাহে টান রোগীর পথ্য এখন বিলাসপণ্য

রোগীর পথ্য এখন বিলাসপণ্য

বিশ্ব প্রাণী দিবস আজ একটি প্রাণী কমে গেলে প্রভাব পুরো পরিবেশে

একটি প্রাণী কমে গেলে প্রভাব পুরো পরিবেশে

৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল

৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল

কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখি

কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম