Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

তরুণীকে ঘুরতে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ

ভিডিও ধারণ করে চাঁদা দাবি, তিন যুবক গ্রেফতার

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তরুণীকে ঘুরতে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ

Advertisement

প্রেমের সম্পর্কের সূত্রে তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নাটোরের লালপুরের প্রেমিক আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে লালপুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন-উপজেলার ছয় রাস্তার মোড় মন্ডলপাড়া গ্রামের মো. আশিক (২২), জোতদৈবকী গ্রামের মো. শাকিল ইসলাম বাঁধন (২০) এবং একই এলাকার মো. কাজল হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছয় রাস্তার মোড় এলাকার যুবক মো. আশিকের সঙ্গে বিজয়পুর গুচ্ছগ্রামের ওই তরুণীর প্রায় এক মাস আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার বিকালে তারা লালপুরের গ্রিন ভ্যালি পার্কে ঘোরাঘুরি করেন। পরে অটোরিকশায় করে ফেরার পথে লালপুর ডিগ্রি কলেজ মাঠের পূর্ব-দক্ষিণ পাশে একটি ফাঁকা বাড়ির কক্ষে নিয়ে যান আশিক। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আশিকের দুই বন্ধু শাকিল ও কাজল।

অভিযোগে তরুণী জানান, সেখানে নিয়ে তারা তিনজনই তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অভিযুক্তদের একজন তার মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। একসময় তরুণীটি অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাতটার দিকে একটি রিকশায় করে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মানসম্মানের ভয়ে প্রথমে ওই তরুণী ঘটনাটি কাউকে বলেননি।

থানা সূত্রে জানা যায়, ঘটনার পরদিন রোববার দুপুরে ধারণ করা ভিডিওটি তরুণীর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে বিষয়টি তিনি এক প্রতিবেশী চাচিকে জানান। তার মাধ্যমে পরিবার বিষয়টি জানতে পেরে লালপুর থানায় যোগাযোগ করে। পরে তরুণী মামলা করলে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে লালপুর থানা পুলিশ।

ওই তরুণীর পরিবারের দাবি, প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর পরিকল্পিতভাবে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। অসহায়ত্বের সুযোগ নিয়ে অভিযুক্তরা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাও দাবি করে। তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম