মাইক্রোবাসে তুলে উপড়ে ফেলা হলো যুবকের দুই চোখ
গ্রেফতার ১
Advertisement
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মো. রাজীব (২৮)।
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজীব (২৮) নামের এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলা হয়েছে। পরে তাকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আহত রাজীব উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে রাজীবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয় কয়েকজন। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে চোখ উপড়ে, হাত-পা বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজীবকে দেখতে পেয়ে থানায় খবর দিলে রাত ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে রাজীবের পরিবার পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকায় পাঠায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাব আলী বলেন, রাজীব নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজীবের সঙ্গে এমন বর্বরোচিত আচরণ করা হলো তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
