Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

যন্ত্রাংশ ঘোষণায় বিএমডব্লিউ গাড়ি আমদানি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যন্ত্রাংশ ঘোষণায় বিএমডব্লিউ গাড়ি আমদানি

Advertisement

ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণায় কাটা অবস্থায় আমদানি করা বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সঙ্গে ৫টি ইসুজু ট্রাকের হাফ-কাট জব্দ করা হয়। প্রতিটি ট্রাকের কেবিনের ভেতর বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ প্যাক করা অবস্থায় পাওয়া গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, দুবাই থেকে গাড়ির যন্ত্রাংশ ঘোষণায় আমদানি এক চালান সন্দেহের ভিত্তিতে কায়িক পরীক্ষা করে শুল্ক গোয়েন্দা। কায়িক পরীক্ষায় সিকেডি (বিযুক্ত) অবস্থায় বিএমডব্লিউ রেসিং কার, ৭৪০আই মডেলের সামনের অর্ধাংশ ও ৫টি হাফ-কাট ইসুজু ট্রাক পাওয়া যায়। বিএমডব্লিউ রেসিং গাড়ির মডেল এস ড্রাইভ ২৩আই, যার ইঞ্জিন ক্যাপাসিটি প্রায় ২৫০০ সিসি। এছাড়া ২০১৬ মডেলের বিএমডব্লিউ ৭৪০আই গাড়িটি ৩ হাজার সিসির। হাফ-কাট ইসুজু ট্রাকের কেবিনের ভেতর বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ প্যাক করা অবস্থায় পাওয়া যায়। এসব যন্ত্রাংশ আমদানি করে চট্টগ্রামের আয়াজ অটো ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ৭৪০আই মডেলের গাড়িটির শুধু সামনের অংশ এই চালানে পাওয়া গেছে। এর অবশিষ্ট অংশ অন্য কোনো চালানে আনা হয়েছে বা আনার চেষ্টা করা হচ্ছে কি না-সে বিষয়টিও অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে। এছাড়া ঘোষিত পণ্য এবং বাস্তবে পাওয়া পণ্যের প্রকৃতি ও অবস্থার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকায় মিথ্যা ঘোষণা, শুল্ক-কর ফাঁকির সম্ভাবনা এবং কাটা গাড়ি বিভিন্ন চালানে এনে পরবর্তীতে পুনঃসংযোজনের কোনো কৌশল ব্যবহৃত হচ্ছে কি না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম