Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

‘জিয়ার সৈনিক’ পরিচয়ে অবৈধ কর্মকাণ্ড, ১২ জনের সাজা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘জিয়ার সৈনিক’ পরিচয়ে অবৈধ কর্মকাণ্ড, ১২ জনের সাজা

Advertisement

বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও পাসপোর্ট আত্মসাতের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবি-৪। আটকদের কয়েকজন ‘জিয়ার সৈনিক’ পরিচয়ে কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করেন বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার দুপুরে অভিযান শেষে ব্রিফিংয়ে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের পরিপ্রেক্ষিতে দালাল চক্রটির বিরুদ্ধে ছায়াতদন্ত করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সাতজনকে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সবুজ ও শামীমকে তিন মাস করে, সুজনকে এক মাস, শাহিনকে ২১ দিন, আবুল বাসারকে ১৫ দিন এবং হারুন ও সুরুজ মিয়াকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে দুর্জয়কে ১০ হাজার, রেজাউল করিমকে পাঁচ হাজার, কাইয়ুমকে চার হাজার, রিয়াজকে দুই হাজার এবং কামরুন নাহারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআরবি-৪-এর অধিনায়ক বলেন, চক্রটির সদস্যরা বিদেশে চাকরি ও কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আদায় করতেন। এমনকি বিদেশে পাঠানো ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানোর নিশ্চয়তাও দিতেন তারা। পরে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেওয়া হতো। তিনি আরও বলেন, অভিযানের সময় কয়েকজন ‘জিয়ার সৈনিক’ পরিচয়ে স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচয়ের কথা বলে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

বিকেটিটিসি বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেয়, তবে সরাসরি চাকরি বা বিদেশে পাঠানোর ব্যবস্থা করে না। অন্যদিকে, বোয়েসেল বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মী নিয়োগ করে এবং তাদের নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

শীতের সবজি মন জুড়ায় দামে হতাশ ক্রেতা

শীতের সবজি মন জুড়ায় দামে হতাশ ক্রেতা

কুমিল্লায় ধানখেতে কিশোরীর লাশ কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

পাবিপ্রবিতে আবারও র‌্যাগিং অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম