Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সেই পুরিন্দা বাজার থেকে ৩ কোটি টাকার সুতা জব্দ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেই পুরিন্দা বাজার থেকে ৩ কোটি টাকার সুতা জব্দ

Advertisement

আড়াইহাজারের পুরিন্দা বাজার থেকে আরও ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেছে নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট। জব্দকৃত সুতার বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, শনিবার নারায়ণগঞ্জ ভ্যাটের একটি প্রিভেন্টিভ টিম পুরিন্দা বাজারের অনিক ট্রেডার্সের ৪টি অনিবন্ধিত গোডাউনে তল্লাশি চালায়। এ সময় কর চালানবিহীন চীন ও ভারতের মেটালিক ইয়ার্ন, পলিয়েস্টার ইয়ার্ন, নাইলনের ইয়ার্নের ৭২ হাজার ৯৪৪ কেজি অবৈধ সুতা পাওয়া যায়। পরে সুতাগুলো জব্দ করা হয়েছে। এই সুতার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা। এ ব্যাপারে ইতোমধ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এর আগে ৬ অক্টোবর এই পুরিন্দা বাজারে জাহাঙ্গীর ট্রেডার্সের গুদামে তল্লাশি চালিয়ে রক্ষিত বন্ডের সাড়ে ৪ হাজার কেজিসহ মোট ২৪ হাজার কেজি সুতা জব্দ করে নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট। এর মধ্যে দেশি সুতা ১৯ হাজার ৪৬৬ কেজি এবং বিদেশি সুতার পরিমাণ ৪ হাজার ৫৫৫ কেজি। জব্দ সুতার বাজারমূল্য ৮২ লাখ ৬৮ হাজার টাকা।

৩ অক্টোবর নরসিংদীর মাধবদী থেকে সন্দেহবশত সুতাবোঝাই একটি ভ্যান আটক করে আমানত শাহ টেক্সটাইলের পরিচালক কামরুল হাসান। পরে সেটি মাধবদী থানায় নেওয়া হলে পুলিশ ভ্যানটি তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে। এসব সুতা চীন থেকে বন্ড সুবিধায় আনা হয়েছিল। পুরিন্দা বাজারে জাহাঙ্গীর ট্রেডার্স স্থানীয় একটি মিলে সুতাগুলো ভ্যানে পাঠাচ্ছিল। পরে পুলিশের একটি দল জাহাঙ্গীরের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ৫০০ কার্টন সুতা উদ্ধার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লন্ডনে ১২৭ কোটি টাকার বাড়ি নাসার নজরুলের

লন্ডনে ১২৭ কোটি টাকার বাড়ি নাসার নজরুলের

বিশ্ব কন্যাশিশু দিবস আজ ঘরে-বাইরে বাড়ছে শঙ্কা

ঘরে-বাইরে বাড়ছে শঙ্কা

সহিংসতা-যৌন নির্যাতন দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব গুরুত্ব পাবে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব গুরুত্ব পাবে: হুমায়ুন কবির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম