Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

হেলিকপ্টারে আজ সুন্দরবন দেখবেন প্রধানমন্ত্রী

নেসারুল হক খোকন

নেসারুল হক খোকন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হেলিকপ্টারে আজ সুন্দরবন দেখবেন প্রধানমন্ত্রী

Advertisement

হেলিকপ্টারে চড়ে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ খুলনা ও বাগেরহাটে এক দিনের সরকারি সফরে উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখবেন তিনি। সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে সভা, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার। খুলনার শীর্ষ এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করবেন। তার এ সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় তিনি নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল ৯টায় হেলিকপ্টারে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট আকাশপথে পর্যবেক্ষণের কথা রয়েছে তার। পর্যবেক্ষণ শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলার উদ্দেশে রওয়ানা হবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর পৌনে ১টার দিকে বানৌজা মোংলায় পৌঁছানোর কথা তার। মধ্যাহ্নবিরতির পর বেলা পৌনে ২টায় নৌঘাঁটির ওয়ার্ডরুম সম্মেলনকক্ষে সভায় যোগ দেবেন তিনি। সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি সুবিধা পরিদর্শন করবেন তিনি। বেলা সোয়া ৩টার দিকে বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর খুলনা ও বাগেরহাটে তারেক রহমানের এটিই প্রথম সরকারি সফর। এক দিনের এই সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, নৌঘাঁটিতে সভা এবং মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন-তিনটি বিষয়ই গুরুত্ব পাচ্ছে। সফরের শেষ পর্যায়ে বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকাল ৫টার দিকে তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটের সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

শীতের সবজির লাভ গুনছে ফড়িয়ারা ভালো ফলনেও হাসি নেই কৃষকের

ভালো ফলনেও হাসি নেই কৃষকের

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

তরঙ্গের দাম নির্ধারণ গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম