Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’

প্রথম পুরস্কার পেল ০৯২৩২৮৩ নম্বর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথম পুরস্কার পেল ০৯২৩২৮৩ নম্বর

Advertisement

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে ড্র পরিচালনা করা হয়। এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

তৃতীয় পুরস্কার হিসাবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর-০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

পঞ্চম পুরস্কার হিসাবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন বিজয়ী। তাদের নম্বরগুলো হলো-০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০০৪৫৩১৩, ০০৪৮৫০৩, ০০৯১৯২৮, ০০৯৬১২১, ০১৪৬৮৯৩, ০১৬০০৮৬, ০২৩২২৫২, ০২৩৮৫৭০, ০২৪৫৩১১, ০২৭১৬৯৭, ০২৮৪৪২১, ০৩০৩০০৮, ০৩৪৮১৮৭, ০৩৫৯৭৮৭, ০৪৫৮৫০৫, ০৫৪০৮৭১, ০৫৭৮০৮৮, ০৫৮২৯৫৬, ০৫৯৭৩৭৮, ০৬১৩৬০২, ০৬২৪০১৭, ০৬৩৫৬৫০, ০৬৪১১৯২, ০৬৫৮৫০২, ০৬৬০৭২৩, ০৬৯৭১৭৭, ০৭০০৩৬১, ০৭২০৩৩৯, ০৭২৯৪০০, ০৭৩১৬৬৬, ০৭৬৮৭৯৫, ০৭৮৪৪৩৫, ০৮৬৪০৭৮, ০৮৬৬৪৯১, ০৮৮৪৬২৩ ও ০৯০৪৭৯৫।

আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আয়-ব্যয়ের গবেষণা শেষে টিআইবির প্রশ্ন দলগুলোর এত টাকা আসে কোথা থেকে

দলগুলোর এত টাকা আসে কোথা থেকে

বৈজ্ঞানিক পরিচয় শনাক্তের দাবি রাজারহাটে রহস্যময় ‘অচিন গাছ’

রাজারহাটে রহস্যময় ‘অচিন গাছ’

সর্বাত্মক যুদ্ধ এড়াতে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে নীরব কূটনীতি

তাহসিফ সাউরির মৃত্যু মাজার বস্তিতে যাওয়ার কারণ খুঁজছে পুলিশ

মাজার বস্তিতে যাওয়ার কারণ খুঁজছে পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম