Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ

দেশপ্রেমিক শক্তিকে মাঠে নামার আহ্বান জামায়াতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশপ্রেমিক শক্তিকে মাঠে নামার আহ্বান জামায়াতের

Advertisement

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার জুলাই সনদের গণভোটের রায় অগ্রাহ্য করে দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলসহ ডিসেম্বর মাসজুড়ে সংগঠনের কর্মসূচি থাকবে বলেও জানান পরওয়ার। ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং জননিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসাবে রাষ্ট্রপতিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে হবে। চলমান সংকট রাজপথে না ঠেলে সংসদেই এর সমাধান খুঁজে বের করতে হবে। দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার পাশাপাশি দেশের শিল্প-কারখানা ও অর্থনীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করে শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে। প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসাবে সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে জনগণের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিম।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজ ১১ দলের শীর্ষ বৈঠক : আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

শীতের সবজির লাভ গুনছে ফড়িয়ারা ভালো ফলনেও হাসি নেই কৃষকের

ভালো ফলনেও হাসি নেই কৃষকের

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

তরঙ্গের দাম নির্ধারণ গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম