Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চাঁদাবাজরা বিএনপির জন্য জঞ্জাল: আইনমন্ত্রী

Icon

ঝিনাইদহ ও কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজরা বিএনপির জন্য জঞ্জাল: আইনমন্ত্রী

আইনমন্ত্রী

Advertisement

বিএনপির মধ্যে দুয়েকজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না। (তারা) চাঁদাবাজি করবে আর বদনাম ছড়াবে বিএনপির। তাদের রাজনীতি করার অধিকার নেই। সমাজে ঠিকে থাকার অধিকারও নেই তাদের। এরা বিএনপির জন্য জঞ্জাল।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।

মন্ত্রী আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিল। আগামী বছরগুলোতে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে তারা। এরা দলের জন্য আর্বজনা, বোঝা। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলা করার জন্য চাঁদাবাজরা সামনে থাকবে না। কারণ হিসাবে মন্ত্রী উল্লেখ করেন, এই চাঁদাবাজ মাদক কারবারি সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। এরপরে যদি কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে চোখ কান বুজে তাদের গ্রেফতার করতে হবে।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন আইনমন্ত্রী। এ সময় জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন বিকালে কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছেন। কোনো লাভ হবে না। দেশের মানুষের শান্তির জন্য, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায়বিচার, সব হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এসএম শামছুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম