রেলপথে নিরাপদ ও শান্তিপূর্ণ ভ্রমণ চাই
Advertisement
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এ দেশে ট্রেনযাত্রা অনেক সময় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে কিশোরগঞ্জ মেইলে কিছু রেলওয়ে পুলিশ ও কর্মকর্তা প্রায় সময়ই অতিরিক্ত অর্থের বিনিময়ে মেইল ট্রেনের বগিতে যাত্রী উঠিয়ে পরিস্থিতি অসহনীয় করে তোলে। আবার অনেক সময় সাধারণ যাত্রীদের বাধ্য হয়ে একটি টিকিটের জন্য ২৫০-৩০০ টাকাও দিতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। সরেজমিনে দেখা যায়, টাকা দেওয়ার পরও যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছে না। এছাড়াও রেলের বগির ভেতরে ময়লা-আবর্জনায় নোংরা পরিবেশ বিদ্যমান। রেলপথে নিরাপদ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত করা এখন তাই সময়ের দাবিতে পরিণত হয়েছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা কেবল বিলাসবহুল সেবা আশা করছে না, বরং একটি নিরাপদ, সময়নিষ্ঠ ও পরিচ্ছন্ন তথা যাত্রীবান্ধব যাতায়াতব্যবস্থা চায়। কিশোরগঞ্জের যাত্রীদের মানসম্মত রেলসেবা নিশ্চিত করা কোনো চাওয়ার বিষয় নয়, বরং এটি তাদের প্রাপ্য অধিকার। তাই জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিন। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শরীফুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
