শনিরআখড়া-রায়েরবাগ ইউটার্নে দুর্ঘটনার আশঙ্কা
Advertisement
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া ও রায়েরবাগের মধ্যবর্তী স্থান এবং মাতুয়াইলের ইউটার্নে ঘটে ব্যাপক বিশৃঙ্খলা। এসব স্থানে অটোরিকশাগুলো মহাসড়কে বেপরোয়াভাবে রাস্তা পারাপার করে। কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়াই হঠাৎ উলটোপথে ঢুকে পড়ে এবং নানা দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ট্রাফিক আইন না মেনে প্রধান সড়কে উঠে আসে। এমতাবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চলাচল পুরোপুরি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। হাইওয়ে পুলিশ ও বিআরটিএ কর্তৃক এ বিষয়ে অভিযান নিয়মিত বজায় রাখার পাশাপাশি জরিমানা আদায় করাও গুরুত্বপূর্ণ। জননিরাপত্তার স্বার্থে এ ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাবিহা তারান্নুম মিম
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
