Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

কোটবাড়ি-টমছম ব্রিজ সড়ক সংস্কার করুন

Icon

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কোটবাড়ি-টমছম ব্রিজ সড়ক, যেটাকে কোটবাড়ি রোড বলা হয়। এটি গ্রামের সঙ্গে শহরের যোগসূত্র স্থাপন করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এ সড়কের কোটবাড়ি বিশ্বরোড থেকে টমছম ব্রিজ অংশের মধ্যে অসংখ্য ছোটবড় গর্ত হয়ে গেছে। এর ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে করে গাড়ির যেমন ক্ষতি হচ্ছে, তেমনই যাত্রীদেরও মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি শহরের যাতায়াতব্যবস্থা খারাপ হলে পুরো শহরের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই জনসাধারণের স্বার্থে সড়কটি মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মতিউর রহমান ফরহাদ

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Advertisement

Advertisement

আরও পড়ুন

সড়কের পাশে বিদ্যুতের ফাঁদ

সড়কের পাশে বিদ্যুতের ফাঁদ

কোটবাড়ি-টমছম ব্রিজ সড়ক সংস্কার করুন

কোটবাড়ি-টমছম ব্রিজ সড়ক সংস্কার করুন

বয়ঃসন্ধিকালীন শিশুদের নজরে রাখুন

বয়ঃসন্ধিকালীন শিশুদের নজরে রাখুন

পরীক্ষার ফল জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়

পরীক্ষার ফল জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম