যৌন উপকরণ উদ্ধার
জামালগঞ্জ ডিগ্রি কলেজের হল সুপারকে অব্যাহতি
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ ছাত্রী হোস্টেলের দায়িত্বে থাকা হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ বর্মণকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বুধবার রাতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার দিনভর অনিয়ম, দুর্নীতি, ছাত্রী হোস্টেলের দেখভালের দায়িত্ব প্রাপ্তদের অপসারণ এবং সম্প্রতি ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন উপকরণ (কনডম) পাওয়ার দাবি করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল কলেজটির ছাত্রী হোস্টেল ভবনে অস্থায়ীভাবে অবস্থান নেন।
ওই সময় হোস্টেলে ছাত্রীরা ছিলেন না। ভবনের বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে গিয়ে তারা বালতিভর্তি যৌন উপকরণ (কনডমের) প্যাকেট পাওয়ার বলে দাবি করেন কলেজের বর্তমান ও সাবেক কিছু শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার রাতে ছাত্রী হোস্টেলে অনৈতিক কার্যক্রম হওয়ার ইঙ্গিত দিয়ে পোস্ট করেন।
