সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মওলানা ভাসানী ছিলেন আপসহীন
রাশেদ খান মেনন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন একজন আপসহীন যোদ্ধা। তিনি ছিলেন মজলুম জনতার রাজনৈতিক নেতা। মওলানা ভাসানী বেঁচে থাকলে বর্তমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ‘খামোশ’ বলে সোচ্চার হতেন। আজকের দিনে মওলানা ভাসানীর মতো একজন দৃঢ়চেতা নেতার খুবই দরকার।
মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, মওলানা ভাসানী সারা জীবন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৪৯ সালে গঠিত আওয়ামী মুসলিম লীগ নাম পরিবর্তন করে পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এ থেকেই তার অসাম্প্রদায়িক চরিত্র ফুটে উঠে। মওলানা ভাসানী সমাজের বৈষম্য-নিপীড়নের বিরুদ্ধে যেমন কথা বলেছেন, তেমনি ভাবে তিনি সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে আন্তর্জাতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য বিশ্বের সব নিপীড়িত জাতিগুলোর ঐক্য গড়ে তোলার চেষ্টা চালিয়েছেন। মওলানা ভাসানী জামায়াতের রাজনীতির ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন ‘নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামও ইসলাম নয়’।
